সিলেট ২১শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ৬ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ১:১০ পূর্বাহ্ণ, ডিসেম্বর ৫, ২০১৭
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেন, বিএনপি আগামী জাতীয় সংসদ নির্বাচনে না এলে এর পরিণতি মুসলিম লীগের মতো হবে। তারা নিজেরাও জানে, তারা আগামী নির্বাচনে না এলে মুসলিম লীগের মতো করুণ পরিণতি তাদের জন্য অপেক্ষা করছে।
সোমবার সকালে কক্সবাজারে এক অনুষ্ঠান শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন তিনি।
মন্ত্রী আরো বলেন, বিএনপি’র আসলে কোনো পুঁজি নেই। বিএনপির রয়েছে কথামালার চাতুরী, স্ট্যান্ডবাজি এগুলো ছাড়া তাদের আগামী নির্বাচনে জেতার মতো আর কোনো পুঁজি নেই। যতই দিন যাচ্ছে, তারা নেতিবাচক রাজনীতিকে অব্যাহত রেখে ক্রমাগত মিথ্যাচারের ভাঙা রেকর্ড বাজাতে বাজাতে এখন এমন অবস্থায় উপনীত হয়েছে।
Design and developed by ওয়েব হোম বিডি