এলাকার উন্নয়ন করা নৈতিক দায়িত্ব : চেয়ারম্যান মুশফিক হোসেন

প্রকাশিত: ৫:২৭ অপরাহ্ণ, ডিসেম্বর ৫, ২০১৭

এলাকার উন্নয়ন করা নৈতিক দায়িত্ব : চেয়ারম্যান মুশফিক হোসেন

Manual1 Ad Code

হবিগঞ্জ জেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি ডা. মুশফিক হোসেন চৌধুরী চৌধুরী বলেছেন, একজন জন প্রতিনিধির নৈতিক দায়িত্ববোধ হচ্ছে এলাকার উন্নয়ন করা। আর এ উন্নয়নে যারা দূর্নীতি করে তারা সমাজের ভাল মানুষ হতে পারে না।

Manual2 Ad Code

সোমবার (০৪ ডিসেম্বর) রাত ৮টায় নবীগঞ্জ উপজেলার দীঘলবাক ইউনিয়নের ৯নং ওয়ার্ডবাসীর উদ্যোগে দাউদপুর গ্রামে এক উন্নয়ন সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি উপরোক্ত কথাগুলো বলেন।

তিনি বলেন, এদেশের গৌরবময় বাঙালি জাতির ঐতিহ্যের অহংকার মহান মুক্তিযুদ্ধ ও মহান বিজয় দিবস। অধিকারহারা বাঙালি জাতিকে মুক্তির মাধ্যমে স্বাধীনতার স্বাদ এনে দিয়েছেন বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। এদেশকে বাঙালি জাতিকে পরিচিত করে তুলেছেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। আজকের বাংলাদেশ ও বাঙালি জাতি আজীবন তাঁর কাছে চিরঋণী হয়ে থাকবে। ১৫ আগষ্ট ১৯৭৫ সালে আমাদের মহান নেতা ও জনককে নৃশংসভাবে ঘাতকরা সপরিবারে হত্যা করে বাঙালি জাতির ইতিহাসকে কলঙ্কিত করেছেন।

Manual3 Ad Code

৯নং ওর্য়াড সদস্য ফখরুল ইসলাম জুয়েল সভাপতিত্বে ও সামাজিক সংগঠন অগ্রযাত্রার সাধারণ সম্পাদক আলী হাছান লিটন এর সঞ্চালনায় এতে বিশেষ অতিথির বক্তব্য রাখেন হবিগঞ্জ জেলা পরিষদের সদস্য, জেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক এড. সুলতান মাহমুদ, জেলা পরিষদের সদস্য আব্দুল মতিন আছাব, দীঘলবাক ইউপি চেয়ারম্যান আবু সাঈদ এওলা মিয়া, ইউপি আওয়ামী লীগ সভাপতি গোলাম হোসেন, সাধারন সম্পাদক সুজাত চৌধুরী, নবীগঞ্জ প্রেসক্লাব সভাপতি এম.এ আহমদ আজাদ, জেলা অটো রিক্সা অটো টেম্পু মালিক সমিতির সভাপতি শাহ আশরাফ উদ্দীন শামীম। উক্ত স্বাগত বক্তব্য রাখেন সামাজিক সংগঠন অগ্রযাত্রা উপজেলা শাখার সভাপতি সাংবাদিক মোঃ মুজিবুর রহমান।

এছাড়া আরো বক্তব্য রাখেন, উপজেলা ছাত্রলীগের সভাপতি আবু সালেহ জীবন, সাংবাদিক শাহ সুলতান আহমদ, মিজানুর রহমান সোহেল, সুমন আহমদ, হোসাইন আহমদ, হাজী আব্দুর রউফ প্রমূখ। উন্নয়ন সভায় অংশ গ্রহন করেন এলাকার বিশিষ্ট ব্যক্তিবর্গ।

Manual1 Ad Code

সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual4 Ad Code