বড়লেখায় গৃহবধূ হত্যায় জড়িত সন্দেহে স্বামীসহ গ্রেফতার ২

প্রকাশিত: ৮:২৮ অপরাহ্ণ, ডিসেম্বর ৭, ২০১৭

বড়লেখায় গৃহবধূ হত্যায় জড়িত সন্দেহে স্বামীসহ গ্রেফতার ২

Manual7 Ad Code

বড়লেখায় গৃহবধূ স্মৃতি রাণী দাস হত্যার ঘটনায় জড়িত সন্দেহে স্বামীসহ পুলিশ ২ ব্যক্তিকে গ্রেফতার করেছে।

বৃহস্পতিবার (০৭ ডিসেম্বর) নিজবাড়ি থেকে তাদের গ্রেফতার করে পুলিশ।

Manual4 Ad Code

গ্রেফতারকৃতরা হচ্ছে নিহত স্মৃতি রাণী দাসের স্বামী তালিমপুর ইউনিয়নের হরিনবদি গ্রামের বিধু ভূষণ দাস (৩৬) ও একই গ্রামের হরিবল দাস (৪০)।

বড়লেখা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ সহিদুর রহমান বৃহস্পতিবার (০৭ ডিসেম্বর) বিকেলে বলেন, গৃহবধূ স্মৃতি রাণী দাস হত্যার ঘটনায় জড়িত সন্দেহে তার স্বামীসহ দুজনকে গ্রেফতার করা হয়েছে। তাদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। তদন্ত চলছে।

Manual8 Ad Code

প্রসঙ্গত, গত বুধবার (০৬ ডিসেম্বর) সকালে সাড়ে ১১টার দিকে স্মৃতি রাণী দাসকে তার কক্ষে গলা কাটা অবস্থায় পরিবারের লোকজন দেখতে পান। পরে পুলিশকে খবর দিলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে গলা কাটা অবস্থায় স্মৃতির লাশ ঘরের বিছানায় পড়ে থাকতে দেখে। এ ঘটনায় রাতেই নিহতের বড় ভাই অকিল বিশ্বাস বাদি হয়ে থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।

Manual7 Ad Code

সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual7 Ad Code