মাধবপুরে ট্রাক ও পিকআপ ভ্যানের সংঘর্ষ, নিহত ২

প্রকাশিত: ৩:৪৯ অপরাহ্ণ, ডিসেম্বর ১২, ২০১৭

মাধবপুরে ট্রাক ও পিকআপ ভ্যানের সংঘর্ষ, নিহত ২

Manual6 Ad Code

হবিগঞ্জের মাধবপুর উপজেলার রতনপুর নামকস্থানে পাথর বুঝাই ট্রাক ও পিকআপ ভ্যানের মুখোমুখি সংঘর্ষে ২ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ৫ জন।

Manual3 Ad Code

মঙ্গলবার ভোর ৫টার দিকে এ ঘটনা ঘটে। নিহতরা হলেন- শরিয়তপুর সদর উপজেলার মৃত বাবুল মিয়ার পুত্র আবু বক্কর (২২) ও সোনা মিয়ার পুত্র বিলাল্ল হোসেন (২৫)।

Manual3 Ad Code

শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানার ওসি মো. জসিম উদ্দিন জানান, মঙ্গলবার ভোররাতে মাধবপুর উপজেলার রতনপুরে সিলেট থেকে ঢাকাগামী পাথর বুঝাই ট্রাকের সাথে বিপরীত দিন থেকে আসা একটি পিকআপ ভ্যানের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই দুই পিকআপ যাত্রী নিহত হয়।

এ ঘটনায় আহত হন আরও ৫ জন। খবর পেয়ে শায়েস্তাগঞ্জ ফায়ার সার্ভিস কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে নিহতের লাশ উদ্ধার করেন এবং আহতদের হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে প্রেরণ করেন।

Manual3 Ad Code

সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual6 Ad Code