‘গেল রে গেল গণতন্ত্র, গেল রে গেল নির্বাচন গেল’

প্রকাশিত: ১:০১ পূর্বাহ্ণ, ডিসেম্বর ১৩, ২০১৭

‘গেল রে গেল গণতন্ত্র, গেল রে গেল নির্বাচন গেল’

Manual8 Ad Code

‘গেল রে গেল গণতন্ত্র গেল, গেল রে গেল নির্বাচন গেল’- বিএনপি’র এই ভাঙা রেকর্ড বাজতেই থাকে বলে মন্তব্য করে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, আগে বলতো বাংলাদেশ ইন্ডিয়া হয়ে গেল। একই পুরোনো স্লোগান তারা বারবার দিচ্ছে।

মঙ্গলবার (১২ ডিসেম্বর) সাংগঠনকি কাজে সাতক্ষীরায় যাওয়ার পথে সাংবাদিকদের কাছে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এমন মন্তব্য করেন।

Manual7 Ad Code

মন্ত্রী বলেন, ‘বিএনপিকে এবার নির্বাচনে আসতেই হবে। যদি তারা রাজনৈতিক অস্তিত্বকে আরও ঝুঁকির মধ্যে ফেলতে না চায়, তাহলে নির্বাচনে আসা তাদের জন্য জরুরি। তারা এটাকে পাশ কাটিয়ে যেতে পারে না। কারণ তারা আরও সঙ্কুচিত হওয়ার ঝুঁকিতে পড়ে যাবে। আগামী নির্বাচন প্রবল প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ হবে। বিএনপি যদি না আসে, তাহলে সেই সুযোগ হাত ছাড়া করবে তারা।’

Manual7 Ad Code

সংবাদটি শেয়ার করুন
Manual1 Ad Code
Manual6 Ad Code