বাহুবলে সাবেক সেনা সদস্যকে হত্যা : শ্রীমঙ্গল থেকে ২ আসামী গ্রেপ্তার

প্রকাশিত: ৫:০৯ অপরাহ্ণ, ডিসেম্বর ১৮, ২০১৭

বাহুবলে সাবেক সেনা সদস্যকে হত্যা : শ্রীমঙ্গল থেকে ২ আসামী গ্রেপ্তার

Manual6 Ad Code

মৌলভীবাজার জেলার শ্রীমঙ্গল থানা এলাকা থেকে চাঞ্চল্যকর সাবেক সেনা সদস্য হত্যা মামলার দুই আসামীকে গ্রেপ্তার করেছে র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব-৯)।

রোববার (১৭ ডিসেম্বর) রাত পৌঁণে ১০টায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে শ্রীমঙ্গল থানাধীন বৌলাসীর বাজার এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলো- হবিগঞ্জের বাহুবল থানাধীন দেবীপুর গ্রামের আব্দুর নুরের ছেলে ফাকু মিয়া (৪৫) ও একই থানার মহিষদোলন হাংসাং পাঁচটিলা গ্রামের মৃত সুন্দর আলীর ছেলে আইয়ুব আলী (২৭)।

Manual7 Ad Code

র‌্যাব জানায়, গ্রেপ্তারকৃতরা গ্রেফতার এড়ানোর লক্ষ্যে দীর্ঘদিন যাবৎ তারা আত্মগোপন করে থানা এলাকায় অবস্থান করে আসছিলো।

Manual5 Ad Code

গ্রেপ্তরকৃত আসামীদের হবিগঞ্জ জেলার বাহুবল থানায় হস্তান্তর করা হয়েছে বলে র‌্যাব-৯ এর প্রেরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানায়।

Manual7 Ad Code

উল্লেখ্য, পূর্ব শত্রুতার জের ধরে চলতি বছরের গত ৫ অক্টোবর একটি মামলায় হবিগঞ্জ কোর্টে হাজিরা দিতে যাওয়ার পথে প্রাক্তন সেনা কর্মকর্তা মাজিদুর রহমান টেনু মিয়াকে (সার্জেন্ট) বাহুবল উপজেলার আদিত্যপুর নামক স্থানে পৌঁছলে একটি মাইক্রোবাস তার গতিরোধ করে। পরে সিএনজিকে থেকে সাবেক সেনা সদস্যকে নামিয়ে প্রকাশ্য দিবালোকে ধারালো দেশীয় অস্ত্র দিয়ে কূপিয়ে হাত-পায়ের রগ কেটে হত্যা করে পালিয়ে যায়।

নিহত সেনা সদস্য হলেন, বাহুবল উপজেলার পুটিজুরী ইউনিয়নের আব্দাকামাল গ্রামের আপ্তাব মিয়ার ছেলে সাজিদুর রহমান টেনু মিয়া (৫০)।

Manual2 Ad Code

সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual2 Ad Code