সরকারী দলকে বিভিন্ন সুযোগ-সুবিধা দিচ্ছে ইসি : মির্জা ফখরুল

প্রকাশিত: ৮:৪০ অপরাহ্ণ, ডিসেম্বর ১৮, ২০১৭

সরকারী দলকে বিভিন্ন সুযোগ-সুবিধা দিচ্ছে ইসি : মির্জা ফখরুল

Manual3 Ad Code

ইসি সরকারী দলকে মিছিল-মিটিং, শো-ডাউনসহ বিভিন্ন সুযোগ-সুবিধা দিচ্ছে বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

Manual1 Ad Code

তিনি বলেন, নির্বাচন কমিশন সরকারি দলের সঙ্গে সখ্য গড়ে তুলেছে। আর বিএনপি সমর্থকদের বের হতে দিচ্ছে না। এই নির্বাচন কমিশনের অধীনে অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন সম্ভব নয়।

Manual6 Ad Code

সোমবার (১৮ ডিসেম্বর) রংপুর সিটি কর্পোরেশন নির্বাচনে বিএনপির মেয়র প্রার্থী কাওসার জামান বাবলার পথসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি আরও বলেন, ২১ ডিসেম্বর রংপুর সিটি কর্পোরেশন নির্বাচনে (রসিক) ভোট কেন্দ্র পাহারা দিতে হবে। কারণ, আওয়ামী লীগ একটি চোরের দল। তারা ভোট চুরি করে। তাদের ভোট চুরি করতে দেওয়া হবে না।

জননেত্রী বেগম খালেদা জিয়ার হাতকে শক্তিশালী করতে বিএনপির মেয়র প্রার্থীকে ধানের শীষ মার্কায় ভোট দেওয়ার জন্য রংপুরবাসীর প্রতি আহ্বান জানিয়েছেন তিনি।

Manual5 Ad Code

ফখরুল বলেন, রসিক নির্বাচন শুধু রংপুরের নির্বাচন নয়। আজকে সারাদেশের রাজনীতিতে এই নির্বাচন অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই নির্বাচনের মধ্যদিয়ে এই ফ্যাসিস্ট সরকারকে আমরা ম্যাসেজ দিতে চাই, তোমাদেরকে এই দেশের জনগণ আর দেখতে চায় না।

Manual8 Ad Code

আজকের পথসভায় উপস্থিত ছিলেন, বিএনপির ভাইস চেয়ারম্যান ও নির্বাচন পরিচালনার কমিটির প্রধান সমন্বয়কারী ইকবাল হাসান মাহমুদ টুকু, রংপুর বিভাগীয় সাংগঠনিক সম্পাদক ও লালমনিরহাট জেলা সভাপতি নির্বাচন পরিচালনা কমিটির সদস্য সচিব অধ্যক্ষ আসাদুল হাবিব দুলু প্রমুখ।

সংবাদটি শেয়ার করুন
Manual1 Ad Code
Manual6 Ad Code