বড়লেখায় বসতঘর থেকে মা-মেয়ে ও শিশুপুত্রের লাশ উদ্ধার

প্রকাশিত: ২:৫০ পূর্বাহ্ণ, ডিসেম্বর ২০, ২০১৭

বড়লেখায় বসতঘর থেকে মা-মেয়ে ও শিশুপুত্রের লাশ উদ্ধার

Manual1 Ad Code

মৌলভীবাজারের বড়লেখায় মা-মেয়ে ঝুলন্ত ও মেঝ থেকে শিশুপত্রের লাশ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (১৯ ডিসেম্বর) সন্ধ্যায় উপজেলার সুজানগর ইউনিয়নের ভোলাকান্দি গ্রামের একই পরিবারের ৩ সদস্যের লাশগুলো তাদের বসতঘর থেকে উদ্ধার করা হয়।

Manual2 Ad Code

নিহতরা হলেন- কাতার প্রবাসী আকামত আলীর স্ত্রী মাজেদা বেগম (২৫), মেয়ে লাবনী বেগম (৫) ও ছেলে ফারুক আহমদ (৩)। নিহত মাজেদার বাবার বাড়ী কুলাউড়া উপজেলার সাদিপুর গ্রামে।

পুলিশ ও স্থানীয় সুত্রে জানা গেছে, কাতার প্রবাসী আকামত আলীর স্ত্রী বসত বাড়ীর প্রায় ১শ’ গজ অদুরে মিস্ত্রী দিয়ে ঘর নির্মাণ করাচ্ছেন। প্রতিদিন তিনি মিস্ত্রীদের সাহায্য সহযোগিতা করতেন। মঙ্গলবারও তিনি বসত ঘর ও নির্মাণাধীন স্থানে যাওয়া আসা করছিলেন। বিকেল সাড়ে ৪টার দিকে দিবাংশু নামে মিস্ত্রী সিমেন্টে নিতে গিয়ে ঘরের দরজা বন্ধ দেখে ডাকাডাকি করে। দীর্ঘক্ষণ সাড়া না পেয়ে দরজার ফাক দিয়ে মাজেদাসহ মেয়েকে ঝুলন্ত দেখে লোকজনকে জানায়। খবর পেয়ে ইউপি সদস্য মাসুক আহমদ ও আ’লীগ নেতা মোক্তার আলী পুলিশে খবর দেন। সন্ধ্যা ৬টার দিকে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মা ও মেয়ের ঝুলন্ত লাশ ও মেঝে থেকে শিশুপুত্রের মৃতদেহ উদ্ধার করে।

Manual2 Ad Code

স্থানীয় ইউপি সদস্য মাসুক আহমদ জানান, তিনি বিকেল ৫টার দিকে খরব পেয়েই ঘটনাস্থলে অবস্থান করেন। কি কারণে ঘটনাটি ঘটেছে তা নিশ্চিত নন। ধারণা করছেন বিকেলের দিকে ঘটনাটি ঘটেছে।

Manual7 Ad Code

অতিরিক্ত পুলিশ সুপার আবু ইউছুফ জানান, মা-মেয়ের ঝুলন্ত ও শিশুপুত্রের লাশ মেঝ থেকে উদ্ধার ও সুরতহাল রিপোর্ট তৈরী করা হয়েছে। ময়না তদন্তের জন্য লাশ তিনটি মর্গে প্রেরণ করা হবে। তবে এটা হত্যা না আত্মহত্যা তা নিশ্চিত হওয়া যায়নি। কিন্তু পুলিশ ও স্থানীয়রা বিষয়টিকে রহস্যজনক মনে করছেন।

সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual5 Ad Code