সিলেট ১৮ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ৩রা অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ৩:৩০ অপরাহ্ণ, ডিসেম্বর ২১, ২০১৭
হবিগঞ্জের চুনারুঘাট থেকে বিভিন্ন ধরণের বিপুল পরিমাণ মাদকসহ দু’জনকে গ্রেপ্তার করেছে র্যাব-৯।
বুধবার (২০ ডিসেম্বর) ৮টার দিকে অভিযান চালিয়ে জেলার চুনারুঘাট থানাধীন বাঘমারা গ্রামের মো: রহিম মিয়ার বসত বাড়ী থেকে মাদকসহ তাদের গেপ্তার করা হয়।
এসময় তাদের কাছ থেকে ৬৬ বোতল ফেন্সিডিল, ১৯ বোতল ভোদকা, ২৩ বোতল হুইস্কি, মাদক বিক্রয়ের নগদ ২ হাজার ৩শ টাকা, ২টি মোবাইল সেট ও ৪টি সিমকার্ড উদ্ধার করে র্যাব।
গ্রেপ্তারকৃতরা হলো- চুনারুঘাট থানাধীন বাঘমারা গ্রামের মৃত আশু মোল্লা ছেলে মো: রহিম মোল্লা (৫৫) ও রাজাপুর গ্রামের মৃত চেরাগ আলীর ছেলে মো: ফারুক মিয়া (৩২)।
র্যাব সূত্র জানায়, গ্রেপ্তাকৃতরা জেলার চুনারুঘাট থানা এলাকার অন্যতম মাদক ব্যবসায়ী। তারা দীর্ঘদিন যাবত আইনশৃঙ্খলা বাহিনীকে ফাঁকি দিয়ে বিভিন্ন এলাকায় মাদক বিক্রি করে আসছিলো।
উদ্ধারকৃত মাদকদ্রব্য ও গ্রেপ্তারকৃত আসামীদের জেলার চুনারুঘাট থানায় হস্তান্তর কার্যক্রম পক্রিয়াধীন রয়েছে বলে র্যাব-৯ এর প্রেরিত সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়ে।
Design and developed by ওয়েব হোম বিডি