বাহুবলে ঘুমের ঔষুধ খেয়ে শিশুর মৃত্যু

প্রকাশিত: ১:১৬ পূর্বাহ্ণ, ডিসেম্বর ২২, ২০১৭

বাহুবলে ঘুমের ঔষুধ খেয়ে শিশুর মৃত্যু

Manual8 Ad Code

বাহুবল উপজেলার দ্বিমুড়া গ্রামে ঘুমের ওষুধ খেয়ে রায়হান মিয়া নামে তিন বছরের এক শিশুর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (২১ ডিসেম্বর) দুপুরে এ ঘটনা ঘটে। রায়হান ওই গ্রামের আমীর আলীর ছেলে।

জানা যায়, সকালে সবার অগোচরে দুটি ঘুমের ট্যাবলেট খেয়ে ফেলে রায়হান। পরে ঘুম ঘুম ভাব এবং অস্বস্তি দেখা দিলে তাকে হবিগঞ্জ আধুনিক সদর হাসপাতালে নেয়া হয়। পরে হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক ডা. মুখলেছ আখঞ্জী শিশুটিকে মৃত ঘোষণা করেন।

Manual8 Ad Code

ডা. মুখলেছ আখঞ্জী জানান, রায়হান ‘ঢরমিকাস’ নামে শক্তিশালী একটি ঘুমের ওষুধ খেয়ে ফেলে। ওষুধগুলোর গায়ে কোনো মেয়াদের তারিখ ছিল না। এ ওষুধ বয়স্ক লোক খেলেও একদিনের বেশি ঘুমিয়ে থাকতে হবে। শিশু বয়সে এমন দুটি ওষুধ খাওয়ায় রায়হানের মৃত্যু হয়েছে বলে জানান তিনি।

Manual1 Ad Code

সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual3 Ad Code