প্রধানমন্ত্রীকে দেয়া উকিল নোটিশের জবাবের অপেক্ষায় বিএনপি

প্রকাশিত: ১২:১৪ পূর্বাহ্ণ, ডিসেম্বর ২৩, ২০১৭

প্রধানমন্ত্রীকে দেয়া উকিল নোটিশের জবাবের অপেক্ষায় বিএনপি

Manual5 Ad Code

সৌদি আরবে জিয়া পরিবারের সম্পদ থাকা নিয়ে দেয়া বক্তব্যের জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেয়া খালেদা জিয়ার উকিল নোটিশের জবাবের অপেক্ষায় আছে বিএনপি। দলটির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেন, আওয়ামী কারখানা থেকে তৈরি কতগুলো মামলা, এসব অভিযোগ তারা আজ পর্যন্ত একটারও প্রমাণ দিতে পারেনি। তাই আমরা উকিল নোটিশ দিয়েছি, এখন উকিল নোটিশের জবাবের অপেক্ষায় আছি।

Manual8 Ad Code

শুক্রবার (২২ ডিসেম্বর) সকালে জাতীয় প্রেসক্লাবে জাতীয়তাবাদী নাগরিক দল আয়োজিত আলোচনা সভায় তিনি এসব কথা বলেন। সৌদি আরবে জিয়া পরিবারের সম্পদ নিয়ে দেয়া বক্তব্য দেয়ায় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে গত ২০ ডিসেম্বর উকিল নোটিশ পাঠান বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া।

আমীর খসরু বলেন, বিএনপি দুর্নীতি করেনি, এটা প্রমাণ করতে বলেছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক। প্রধানমন্ত্রী অভিযোগ তুলেছেন, তাদেরই প্রমাণ করার কথা, কিন্তু এখন উল্টো বলছে যে, বিএনপিকে নাকি প্রমাণ করতে হবে। এটা হচ্ছে আওয়ামী লীগ, কারণ তাদের হাতে তো কিছু নাই। তাই তারা আত্মরক্ষার জন্য এসব অভিযোগ করছেন, কারণ তারা অবৈধভাবে ক্ষমতা দখল করে আছেন।

Manual6 Ad Code

আওয়ামী লীগ খালেদা জিয়াকে টার্গেট করে এগোচ্ছে উল্লেখ করে তিনি বলেন, বিচার বিভাগকে নিয়ন্ত্রিত অবস্থায় রেখে আগামী নির্বাচনে খালেদা জিয়া যাতে অংশ নিতে না পারেন, নির্বাচনে ওনার ভূমিকা যাতে না থাকে, সেটাই আওয়ামী লীগ চায়। কিন্তু তাদের অনুরোধ করবো, পিচ্ছিল পথে চলবেন না। একবার চলেছেন, বাকশাল করে একদলীয় সরকার করে; আপনাদের অনেক উচ্চমূল্য দিতে হয়েছে। এইবার এই পিচ্ছিল পথে চললে, আগামীতে আরো চড়ামূল্য দিতে হতে পারে।

Manual6 Ad Code

সংবাদটি শেয়ার করুন
Manual1 Ad Code
Manual8 Ad Code