হবিগঞ্জকে সবচেয়ে বেশি ভালবাসেন প্রধানমন্ত্রী : এমপি আবু জাহির

প্রকাশিত: ১২:২৯ পূর্বাহ্ণ, ডিসেম্বর ২৭, ২০১৭

হবিগঞ্জকে সবচেয়ে বেশি ভালবাসেন প্রধানমন্ত্রী : এমপি আবু জাহির

Manual7 Ad Code

হবিগঞ্জ সদর-লাখাই আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগ সভাপতি এডভোকেট মো: আবু জাহির বলেছেন, স্বাধীনতা সংগ্রামসহ বাংলাদেশের সকল গণতান্ত্রিক আন্দোলনে রয়েছে বাংলাদেশ আওয়ামীলীগের অগ্রনী ভূমিকা। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের হাতে গড়া সংগঠন এটি। এই সংগঠন সব সময় দেশরত্ন শেখ হাসিনার নেতৃত্বে আওয়ামী লীগের আন্দোলন সংগ্রাম ও দেশের উন্নয়ন কাজ পরিচালিত হচ্ছে। বাংলাদেশ ছাত্রলীগের মধ্য থেকেই যোগ্য নেতা হিসাবে বেড়িয়ে এসে আজ অনেকেই আত্মনিয়োগ করেছেন দেশ পরিচালনার কাজে।

শেখ হাসিনা হবিগঞ্জকে সবচেয়ে বেশি ভালবাসেন উল্লেখ করে তিনি বলেন, এখানে মেডিক্যাল কলেজ করছেন। বিগত ৯ বছরে এসরকার হবিগঞ্জে যে উন্নয়ন হয়েছে স্বাধীনতার পর আর কোন সরকার এতো উন্নয়ন করতে পারেনি।

মঙ্গলবার রাতে মহান বিজয় দিবস উপলক্ষে নবীগঞ্জ উপজেলা আওয়ামীলীগ ও অঙ্গ সংগঠন আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

Manual5 Ad Code

এমপি বলেন, বিগত দুইবার নির্বাচিত হয়ে আওয়ামী লীগ সরকার দেশে বৈপ্লবিক উন্নয়ন সাধন করছে। সেই উন্নয়নের ধারা অব্যাহত রাখার স্বার্থে আগামীতেও বঙ্গবন্ধুর প্রতীক নৌকা মার্কাকে বিজয়ী করতে আরো সুসংগঠিত হয়ে কাজ করার আহবান জানান তিনি।

Manual3 Ad Code

উপজেলা আওয়ামীলীগ সভাপতি ইমদাদুর রহমান মুকুলের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক সাইফুল জাহান চৌধুরীর পরিচালনায় সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন হবিগঞ্জ-১ আসনের সংসদ সদস্য আব্দুল মুমিন চৌধুরী বাবু, জেলা আওয়ামী লীগের সহ সভাপতি ও নবীগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান এডভোকেট আলমগীর চৌধুরী, জেলা আওয়ামী লীগের সহ সভাপতি এডভোকেট আবুল ফজল, জেলা পরিষদ সদস্য ও জেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক এডভোকেট সুলতান মাহমুদ, জেলা আওয়ামীলীগের সদস্য দেওয়ান ফরিদ গাজীর পুত্র শাহনেয়াজ গাজী মিলাদ, সাবেক এমপি ইসমত চৌধুরীর কন্যা ডা: নাজরা চৌধুরী, জেলা আওয়ামীলীগের নেতা এডভোকেট সুমঙ্গল দাশ সুমন এছাড়া বক্তব্য রাখেন নবীগঞ্জ উপজেলা আওয়ামীলীগের যুন্ম সম্পাদক এড.গতি গৌবিন্দ দাশ, এড. মুজিবুর রহমান কাজল, কাজী ওবায়দুল কাদের হেলাল, সাবেক সাধারন সম্পাদক আবু সিদ্দিক, বর্তমান সাংগঠনিক সম্পাদক মোস্তাক আহমদ মিলু, রবিন্দ্র চন্দ্র পাল,রিজভী আহমদ খালেদ, নবীগঞ্জ প্রেসক্লাব সভাপতি এম. এ আহমদ আজাদ, নবীগঞ্জ পৌর সভার প্যানেল মেয়র এটিএম সালাম, জেলা পরিষদ সদস্য আব্দুল মালেক, পৌর আওয়ামীলীগের সভাপতি মুজাহিদ আহমদ, সাধারণ সম্পাদক নির্মলেন্দু দাশ রানা, এড, ফারুক আহমদ, আওয়ামীলীগের নেতা আব্দুল কাদির, মুহিবুর রহমান চৌধুরী, মহিলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক শেখ ছইফা রহমান কাকলী, যুবলীগের যুন্ম আহবায়ক শাহ গুল আহমদ কাজল, রাব্বী আহমদ চৌধুরী মাক্কু, জাকির হোসেন জাকি, খয়রুল বশর চৌধুরী, শ্রমিকলীগের সভাপতি আবদাল করিম, নবীগঞ্জ পৌর যুবলীগের আহবায়ক ফজল আহমদ চৌধুরী, যুন্ম আহবায়ক হাবিবুর রহমান হাবিব, উপজেলা স্বেচ্ছাসেবকলীগের সাধারণ সম্পাদক উজ্জল সরদার, তাতীলীগের সভাপতি ফারুক মিয়া, পৌর স্বেচ্ছাসেবকলীগের সভাপতি ইকবাল আহমদ বেলাল, উপজেলা ছাত্রলীগের সভাপতি আবু সালেহ জীবন, সাধারন সম্পাদক সাইদুল ইসলাম প্রমুখ। এছাড়াও সভায় আওয়ামীলীগের বিভিন্ন ইউনিটের সভাপতি-সাধারণ সম্পাদকসহ নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

Manual3 Ad Code

সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual3 Ad Code