নবীগঞ্জে ইভটিজিংয়ের শিকার নারী শ্রমিক, রেস্টুরেন্টে হামলা-ভাংচুর : আহত ২০

প্রকাশিত: ৬:০০ অপরাহ্ণ, ডিসেম্বর ২৮, ২০১৭

নবীগঞ্জে ইভটিজিংয়ের শিকার নারী শ্রমিক, রেস্টুরেন্টে হামলা-ভাংচুর : আহত ২০

Manual5 Ad Code

নবীগঞ্জের ঢাকা-সিলেট মহাসড়কের আউশাকান্দিতে ইভটিজিংয়ের ঘটনা নিয়ে বিলাস বহুল অতিথি ভোজ রেস্টুরেন্টে হামলা পাল্টা হামলা ভাংচুরে ঘটনা ঘটেছে। এ ঘটনায় উভয় পক্ষে নারীসহ অন্তত ২০ জন আহত হয়েছেন। আহতদের ৪জনকে সিলেট ওসমানী মেডিকেল কলেজে ও হাসপাতালে এবং অন্যান্যদের নবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

Manual4 Ad Code

জানা যায়, বুধবার (২৭ ডিসেম্বর) রাত অনুমান ১০ টায় আউশকান্দি বাজারের জেআইসি গার্মেন্টের নারী শ্রমিকরা বাড়ি ফেরার পথে মহাসকের মধ্যে বিলাস বহুল অতিথি ভোজ রেস্টুরেন্টের কয়েক শ্রমিক নারীদের উত্যক্ত করলে সঙ্গে থাকা নারী শ্রমিকের স্বামী শাকিল প্রতিবাদ করেন। এনিয়ে দু’পক্ষের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটে। এরই জের ধরে বিলাস বহুল অতিথি ভোজ রেস্টুরেন্টের শ্রমিকরা শাকিলকে মারপিট করেন। পরে খবর পেয়ে শাকিলের আত্মীয়-স্বজন আসলে উভয় পক্ষের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া এবং হোটেলে হামলা ভাংচুর হয়। এসময় উভয় পক্ষে অন্তত ২০ জন আহত হয়। দেশিয় অস্ত্রশস্ত্রসহ বিলাস বহুল অতিথি ভোজ রেস্টুরেন্টে হামলা ও ভাংচুর ঘটনায় ব্যাপক ক্ষতি সাধিত হয়।

Manual4 Ad Code

অপরদিকে ইভটিজিংয়ে শিকার নারী ও তার স্বামীসহ আহত হন। হোটেলে হামলার খবর পেয়ে আউশকান্দি বাজার ব্যবসায়ী সমিতির লোকজনসহ নবীগঞ্জ থানা পুলিশের একটি দল ঘটনাস্থলে পৌছলে পরিস্থিতি স্বাভাবিক হয়।

এ ব্যাপারে বিলাস বহুল অতিথি ভোজ রেস্টুরেন্টের পরিচালক সালেহ আহমদ বলেন, বিল নিয়ে তার হোটেলে হামলা হয়েছে এবং এঘটনায় কয়েক লাখ টাকার ক্ষতি সাধিত হয়েছে বলে অভিযোগ করেন। তিনি এ হামলার ঘটনাটি নবীগঞ্জ থানাকে জানিয়েছেন।

Manual3 Ad Code

নারী শ্রমিকের স্বামী বলেন, আমার বোন ও বউকে গার্মেন্টস ছুটির পরে মহাসড়ক দিয়ে নিয়ে যাবার সময় অতিথি ভোজ রেস্টুরেন্টের কতিপয় যুবক অশ্লীলভাষায় কটু কথা বললে আমি প্রতিবাদ করি। তখন এনিয়ে তাদের সাথে কথা কাটাকাটির এক পর্যায়ে তারা আমাকে মারপিট করে। এ খবর পেয়ে আমার আত্মীয়-স্বজন আসায় পরে উভয় পক্ষে মধ্যে মারামারির ঘটনা ঘটে।

Manual1 Ad Code

এ বিষয়ে নবীগঞ্জ থানার সাব ইন্সপেক্টর পলাশ বলেন আমরা খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছি। নারীঘটিত ব্যাপার নিয়ে রেস্টুরেন্টে হামলা হয়েছে অভিযোগ পেলে উভয় পক্ষে মামলা হবে।

সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual2 Ad Code