৫ জানুয়ারি সোহরাওয়ার্দীতে সমাবেশ করতে চায় বিএনপি

প্রকাশিত: ১:২০ পূর্বাহ্ণ, ডিসেম্বর ৩১, ২০১৭

৫ জানুয়ারি সোহরাওয়ার্দীতে সমাবেশ করতে চায় বিএনপি

Manual7 Ad Code

‘গণতন্ত্র হত্যা দিবস’ উপলক্ষে আগামী ৫ জানুয়ারি রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে বিএনপি সমাবেশ করতে চায় বলে জানিয়েছেন দলটির সিনিয়র যুগ্ম-মহাসচিব রুহুল কবির রিজভী।

Manual2 Ad Code

শনিবার সন্ধ্যায় রাজধানীতে এক আলোচনা সভা থেকে দলের এই সিদ্ধান্তের কথা জানান তিনি।

Manual3 Ad Code

বেইলি রোডে রোভার গালর্স গাইড হাউজ মিলনায়তনে জাতীয়তাবাদী সাংস্কৃতিক সংস্থা-জাসাস এর ৩৯তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে এই আলোচনা সভা হয়।

প্রসঙ্গত, ২০১৪ সালের ৫ জানুয়ারির ‘একতরফা’ নির্বাচনের চার বছর পূর্তি হচ্ছে আগামী ৫ জানুয়ারি। বিএনপি দিনটিকে ‘গণতন্ত্র হত্যা দিবস’ আখ্যায়িত করে কর্মসূচি পালন করে থাকে। অন্যদিকে ক্ষমতাসীন আওয়ামী লীগ দিনটিকে ‘গণতন্ত্রের বিজয়’ দিবস হিসেবে পালন করে থাকে।

Manual4 Ad Code

রিজভী বলেন, আগামী ৫ জানুয়ারি আমরা সোহরাওয়ার্দী উদ্যানে সমাবেশ কর্মসূচি নিয়েছি। আমরা পুলিশ ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে চিঠিও দিয়েছি। ওইদিনে গণতন্ত্রকে হরণ করা হয়েছিল। সেই দিবসটিতে সমাবেশ করে আমরা এর প্রতিবাদ জানাব।

এই সমাবেশ সফল করার জন্য দলের নেতাকর্মীসহ সকলকে প্রস্তত হওয়ার আহবানও জানান তিনি। আলোচনা সভার পর মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশনা করে জাসাস শিল্পীরা।

সংগঠনের সভাপতি অধ্যাপক মামুন আহমেদর সভাপতিত্বে ও যুগ্ম সম্পাদক জাকির হোসেন রোকনের পরিচালনায় সভায় আরও বক্তব্য দেন- বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য গাজী মাজহারুল আনোয়ার, কবি আবদুল হাই শিকদার, রেজাবুদ্দৌলা চৌধুরী, জাসাসের সাধারণ সম্পাদক হেলাল খান, সহসভাপতি বাবুল আহমেদ, ওবায়দুর রহমান চন্দন, সালাহউদ্দিন মোল্লা, জাহাঙ্গীর আলম রিপন, রফিকুল ইসলাম, আহসানউল্লাহ চৌধুরী, মীর সানাউল হক, হাসান চৌধুরী, শাহরিয়ার ইসলাম শায়লা প্রমুখ।

Manual5 Ad Code

সংবাদটি শেয়ার করুন
Manual1 Ad Code
Manual8 Ad Code