বাহুবলে বাস-পিকআপ ভ্যানের সংঘর্ষে ৩ যুবক নিহত

প্রকাশিত: ৭:১৪ অপরাহ্ণ, জানুয়ারি ১, ২০১৮

বাহুবলে বাস-পিকআপ ভ্যানের সংঘর্ষে ৩ যুবক নিহত

Manual5 Ad Code

হবিগঞ্জের বাহুবল উপজেলার পুটিজুরী বাজারে বাস-পিকআপ ভ্যানের মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলেই তিন যুবক নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরো ১০ জন।

Manual7 Ad Code

সোমবার (১ জানুয়ারী) বিকাল সাড়ে ৪টার দিকে ঢাকা-সিলেট মহাসড়কে এ দুর্ঘটনাটি ঘটে।

Manual3 Ad Code

নিহতরা হলেন-উপজেলার মুদাহরপুর গ্রামের তোফান মিয়ার ছেলে শাহিন মিয়া (২৮), মসনদ আলীর ছেলে হেকিম মিয়া (২২) ও আব্দুল হামিদের ছেলে আবু রকিব (১৮)।

স্থানীয় সূত্র জানায়, সিলেটগামী মেঘলা পরিবহনের একটি বাস (ঢাকা মেট্রো ব ৭৯১২) ওভারটেক করতে গিয়ে শায়েস্তাগঞ্জগামী মাছ বোঝাই ডিআই পিকআপের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে তিন যুবক নিহত হন।

Manual1 Ad Code

স্থানীয় লোকজন আহতদের উদ্ধার করে বাহুবল হাসপাতালে প্রেরণ করেছে।

Manual7 Ad Code

বাহুবল মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ মাসুক আলী নিহতদের বিষয়টি নিশ্চিত করেন।

সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual8 Ad Code