সিলেট ১৮ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ৩রা অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ৩:১১ অপরাহ্ণ, জানুয়ারি ৬, ২০১৮
হবিগঞ্জের মাধবপুর থেকে বিপুল পরিমাণ ইয়াবাসহ এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে র্যাব-৯।
শুক্রবার (০৫ জানুয়ারি) রাত সাড়ে ৯টায় র্যাব-৯ এর সদর কোম্পানী, সিলেট ক্যাম্পের একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে জেলার মাধবপুর থানা এরাকায় অভিযান চালায়। অভিযানে থানাধীন ঢাকা-সিলেট মহাসড়কের বেলঘর বাস ষ্ট্যান্ডস্থ জনৈক মো: হামিদুল হক এর চায়ের দোকানের সামনে থেকে ৬শ পিস ইয়াবাসহ তাকে আটক করা হয়।
আটককৃত মাদক ব্যবসায়ী হলো- মাধবপুর থানাধীন শিদরপুর গ্রামের শওকত আলীর ছেলে মো: হায়াত আলী (২৫)।
র্যাব জানায়, গ্রেফতারকৃত আসামী হবিগঞ্জ জেলার অন্যতম পেশাদার মাদক ব্যবসায়ী। তার গড়ে তোলা চক্রের মাধ্যমে দীর্ঘদিন যাবত হবিগঞ্জ জেলার বিভিন্ন এলাকায় মাদকের ব্যবসা চালিয়ে আসছে।
উদ্ধারকৃত মাদকদ্রব্য ও গ্রেপ্তারকৃত আসামীকে হবিগঞ্জ জেলার মাধবপুর থানায় হস্তান্তর করা হয়েছে বলেও প্রেরিত সংবাদ বিজ্ঞপ্তিতে জানায় র্যাব।
Design and developed by ওয়েব হোম বিডি