আখেরি মোনাজাতের মধ্যদিয়ে হবিগঞ্জে শেষ হল ৩ দিনব্যাপী ইজতেমা

প্রকাশিত: ১২:২৫ পূর্বাহ্ণ, জানুয়ারি ৭, ২০১৮

আখেরি মোনাজাতের মধ্যদিয়ে হবিগঞ্জে শেষ হল ৩ দিনব্যাপী ইজতেমা

Manual2 Ad Code

হে আল্লাহ, তুমি আমাদের ক্ষমা করো, হে আল্লাহ, পুরো উম্মতের ওপর রহম করো, সব মানুষকে হেদায়েত দাও। হে আল্লাহ, পেরেশানি দূর করে দাও। হে আল্লাহ, ইজতেমাকে কবুল করো। আল্লাহর প্রতি এমনি গভীর আকুতিপূর্ণ মোনাজাতের মধ্য দিয়ে শনিবার দুপুরে শেষ হয়েছে হবিগঞ্জে তিন দিনব্যাপী তাবলীগ জামাতের ইজতেমা। এ সময় লাখো মুসল্লি আমিন আমিন বলে কান্নায় ভেঙে পড়েন।

শনিবার বেলা ১২টা ১২ মিনিটে শুরু হয়ে ১২টা ৩৫ মিনিট পর্যন্ত ২৩ মিনিট দীর্ঘ আখেরি মোনাজাত পরিচালনা করেন কাকরাইল মসজিদের তাবলীগ জামাতের মুরুব্বী আল্লামা মুহাম্মদ হোসাইন।

Manual1 Ad Code

হবিগঞ্জ সদর উপজেলার রিচি ইউনিয়নের সুলতান মাহমুদপুর মাঠে এ ইজতেমা শুরু হয় ৪ জানুয়ারি। ধর্মপ্রাণ মুসল্লিদের অংশগ্রহণে মাঠ ছাড়িয়ে আশপাশের এলাকা মিলে বিশাল জনসমুদ্রে প্রায় ৩ লক্ষাধিক মানুষের কণ্ঠে ধ্বনিত হয় আমিন আমিন ধ্বনি। কেঁদে বুক ভাসিয়ে দুনিয়া ও আখিরাত, দেশ ও বিশ্বের কল্যাণ, শান্তি ও সমৃদ্ধি কামনা করেন মুসল্লিরা। আত্মশুদ্ধি, গুনাহ মাফ ও সব ক্ষেত্রে আল্লাহর রহমত চান মুসল্লিরা।

আখেরী মোনাজাতে অংশ নিতে শনিবার ভোর থেকেই মুসল্লিদের ঢল নামে। সূর্য উঠতে না উঠতেই মোনাজাতের আগ পর্যন্ত ইজতেমাস্থলের চারপাশের এলাকাজুড়ে কোথাও তিল ধারণের ঠাঁই ছিল না।

আখেরী মোনাজাতে হবিগঞ্জ- ৩ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট মো. আবু জাহির, হবিগঞ্জ-২ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট আব্দুল মজিদ খান, হবিগঞ্জ পৌরসভার মেয়র জি.কে গউছসহ জেলা প্রশাসনের কর্মকর্তারা শরিক হন।

এর আগে কাকরাইল মসজিদের তাবলীগ জামাতের মুরুব্বী আল্লামা মুহাম্মদ হোসাইন বলেন, যে দ্বীন ইসলামের বিধান অনুসারে চলবে এবং হজরত মুহাম্মদের (সা.) জীবনাদর্শ অনুসরণ করবে, সে দুনিয়া ও আখিরাতে সফলতা অর্জন করবে।

Manual4 Ad Code

তিনি আরও বলেন, ঈমানকে শক্তিশালী করতে হলে মানুষকে মসজিদের পরিবেশে বসাতে হবে। মুসলমানের নামাজ ছাড়ার প্রশ্নই আসে না। নামাজ এমনভাবে আদায় করতে হবে, যেমন নবী করিম (সা.) আদায় করেছেন।

Manual3 Ad Code

আমাদের দাওয়াতের কাজে দিনে ৮ ঘণ্টা সময় দিতে হবে। জবরদস্তি করে নয়, তাজিমের সঙ্গে বুঝিয়ে কাউকে মসজিদে নিয়ে আসতে হবে। আমাদের প্রত্যেকটি কাজ আল্লাহকে রাজি ও খুশি করার জন্যই করতে হবে।

Manual6 Ad Code

সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual4 Ad Code