জাতীয় পার্টিকে ক্ষমতায় রেখে মরতে চাই : এরশাদ

প্রকাশিত: ৫:৪৯ অপরাহ্ণ, জানুয়ারি ৯, ২০১৮

জাতীয় পার্টিকে ক্ষমতায় রেখে মরতে চাই : এরশাদ

Manual1 Ad Code

জাতীয় পার্টির চেয়ারম্যান, সাবেক রাষ্ট্রপতি হুসেইন মুহম্মদ এরশাদ বলেছেন, এবার আমার জীবনের শেষ নির্বাচনে জাতীয় পার্টিকে ক্ষমতায় রেখে মরতে চাই। জাতীয় পার্টির ৯০০ আসনে প্রার্থী দেওয়ার ক্ষমতা আছে বলেও জানান তিনি।

Manual3 Ad Code

মঙ্গলবার রাজধানীর ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স (আইডিইবি) মিলনায়তনে জাতীয় পার্টির যৌথসভায় এসব কথা বলেন হুসেইন মুহম্মদ এরশাদ।

Manual5 Ad Code

এ সময় তিনি বলেন, বিএনপি আওয়ামী লীগের কাছে নিরাপদ নয়, আবার আওয়ামী লীগ বিএনপির কাছে নিরাপদ নয়। কিন্তু আমাদের কাছে বিএনপি, আওয়ামী লীগ ও দেশের মানুষ সবাই নিরাপদ।

জাতীয় পার্টির নেতাদের উদ্দেশে এরশাদ বলেন, দুর্বলের সঙ্গে কেউ হাত মেলায় না। তাই শক্তি সঞ্চয় করো, হাত এগিয়ে আসবে। ১৫ ফেব্রুয়ারি ঢাকার মহাসমাবেশে ৫ লাখ লোকের সমাবেশ ঘটাও, ক্ষমতা আমাদের নিশ্চিত।

সভায় উপস্থিত ছিলেন জাতীয় পার্টির মহাসচিব এবিএম রুহুল আমিন হাওলাদার, কো-চেয়ারম্যান জি এম কাদের, প্রেসিডিয়াম সদস্য কাজী ফিরোজ রশীদ, পানিসম্পদ মন্ত্রী আনিসুল ইসলাম মাহমুদ, শ্রম ও কর্মসংস্থান মন্ত্রী মুজিবুল হক চুন্নু, প্রেসিডিয়াম সদস্য জিয়াউদ্দিন বাবলু, জাতীয় পার্টির ঢাকা মহানগর সদস্য ও সংসদ সদস্য সৈয়দ আবু হোসেন বাবলা, সংসদ সদস্য ফখরুল ইমাম প্রমুখ।

Manual2 Ad Code

সংবাদটি শেয়ার করুন
Manual1 Ad Code
Manual4 Ad Code