মৌলভীবাজারের ৫ মানবতাবিরোধী অপরাধীর রায় আজ

প্রকাশিত: ১২:৩০ পূর্বাহ্ণ, জানুয়ারি ১০, ২০১৮

মৌলভীবাজারের ৫ মানবতাবিরোধী অপরাধীর রায় আজ

Manual8 Ad Code

মানবতাবিরোধী অপরাধের মামলায় মৌলভীবাজারের রাজনগর উপজেলার শামসুল হোসেন তরফদারসহ পাঁচজনের রায় ঘোষণার জন্য আজ বুধবার (১০ জানুয়ারি) দিন ধার্য করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল।

মামলার বাকি আসামীরা হলেন- মোবারক মিয়া, নেসার আলী, ইউনুস আহমেদ এবং ওজায়ের আহমেদ চৌধুরী। ইউনুস আহমেদ ও ওজায়ের আহমেদ চৌধুরী ছাড়া বাকি তিন আসামি এখনও পলাতক।

মঙ্গলবার (০৯ জানুয়ারি) ট্রাইব্যুনালের চেয়ারম্যান বিচারপতি মো. শাহিনুর ইসলামের নেতৃত্বাধীন তিন সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল রায়ের এই দিন নির্ধারণ করেন।

Manual8 Ad Code

আদালতে রাষ্ট্রপক্ষে ছিলেন প্রসিকিউটর সুলতান মাহমুদ সীমন ও প্রসিকিউটর তাপস কান্তি বল। এছাড়া আসামিদের পক্ষে যুক্তি উপস্থাপন করেন আইনজীবী আব্দুস সোবহান তরফদার ও রাষ্ট্রনিযুক্ত আইনজীবী মুজাহিদুল ইসলাম শাহিন।

Manual8 Ad Code

এরআগে গত বছর ২০ নভেম্বর উভয়পক্ষের যুক্তিতর্ক উপস্থাপন শেষে মামলাটি যে কোনও দিন রায়ের জন্য অপেক্ষমাণ (সিএভি) রাখেন ট্রাইব্যুনাল।

আসামীদের বিরুদ্ধে হত্যা, গণহত্যা, আটক, অগ্নিসংযোগ ও লুটপাটের মোট পাঁচটি অভিযোগ রয়েছে। গত ২৬ মে এই পাঁচজনের বিরুদ্ধে ট্রাইব্যুনালে আনুষ্ঠানিক অভিযোগ দাখিল করা হয়। ২০১৪ সালের ১২ অক্টোবর আসামিদের বিরুদ্ধে তদন্ত শুরু করে তদন্ত সংস্থা।

Manual7 Ad Code

২০১৫ সালের ১৩ অক্টোবর আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আসামিদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করলে ওইদিন বিকালেই রাজনগর উপজেলার গয়াসপুর গ্রামের ওজায়ের আহমেদ চৌধুরীকে (৬০) মৌলভীবাজার শহরের চৌমোহনা থেকে ও সোনাটিকি গ্রামের মৌলভি ইউনুস আহমদকে (৭০) তার বাড়ি থেকে গ্রেফতার করে পুলিশ।

এরপর চলতি বছরের ২০ জানুয়ারি তাদের বিরুদ্ধে তদন্তের চূড়ান্ত প্রতিবেদন প্রকাশ করেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত সংস্থা।

Manual8 Ad Code

সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual4 Ad Code