যুদ্ধাপরাধী মৌলভীবাজারের ২ জনের ফাঁসি, ৩ জনের আমৃত্যু কারাদণ্ড

প্রকাশিত: ২:৫৩ অপরাহ্ণ, জানুয়ারি ১০, ২০১৮

যুদ্ধাপরাধী মৌলভীবাজারের ২ জনের ফাঁসি, ৩ জনের আমৃত্যু কারাদণ্ড

Manual6 Ad Code

মানবতাবিরোধী অপরাধের অভিযোগে দায়ের করা মামলায় মৌলভীবাজারের মো: নেছার আলী ও উজায়ের আহমেদ চৌধুরীর বিরুদ্ধে ফাঁসির আদেশ দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। আর বাকী শামসুল হোসেন, ইউনুছ আহমেদ ও মোবারক মিয়াকে আমৃত্যু কারাদণ্ড দেয়া হয়েছে।

বুধবার (১০ জানুয়ারি) বেলা সাড়ে ১১টার দিকে ২০২ পৃষ্ঠার রায়ে এ আদেশ দেন চেয়ারম্যান বিচারপতি মো. শাহীনুর ইসলামের নেতৃত্বাধীন তিন সদসের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল।

Manual1 Ad Code

আসামীদের মধ্যে ইউনুস আহমেদ ও ওজায়ের আহমেদ চৌধুরী কারাগারে আছেন। বাকিরা পলাতক রয়েছেন।

Manual6 Ad Code

মঙ্গলবার ট্রাইব্যুনাল এ মামলায় রায় ঘোষণার জন্য আজ বুধবার দিন ধার্য করেন।

এদিন আদালতে রাষ্ট্রপক্ষে শুনানি করেন প্রসিকিউটর সুলতান মাহমুদ সীমন, আবুল কালাম ও রেজিয়া সুলতানা চমন। আসামিদের পক্ষে ছিলেন রাষ্ট্রপক্ষে আইনজীবী গাজী এমএইচ তামিম।

২০১৬ সালের ৮ ডিসেম্বর মৌলভীবাজারের রাজনগর উপজেলার শামসুল হোসেন তরফদারসহ পাঁচ রাজাকারের বিরুদ্ধে অভিযোগ গঠনের মধ্যে দিয়ে এ মামলায় বিচার শুরুর নির্দেশ দেন ট্রাইব্যুনাল। আসামিদের বিরুদ্ধে হত্যা, গণহত্যা, আটক, অগ্নিসংযোগ ও লুটপাটের পাঁচটি অভিযোগ গঠন করা হয়।

Manual4 Ad Code

এর আগে ২০১৬ সালের নভেম্বরে এই পাঁচজনের বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানি শেষে আদেশের জন্য আজকের দিন ধার্য করেছিলেন ট্রাইব্যুনাল। একই বছরের ২৬ মে এই পাঁচজনের বিরুদ্ধে ট্রাইব্যুনালে আনুষ্ঠানিক অভিযোগ দাখিল করা হয়। ২০১৪ সালের ১২ অক্টোবর আসামিদের বিরুদ্ধে তদন্ত শুরু করে তদন্ত সংস্থা।

২০১৬ সালের  ১৩ অক্টোবর আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আসামিদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করলে ওইদিন বিকেলেই রাজনগর উপজেলার গয়াসপুর গ্রামের ওজায়ের আহমেদ চৌধুরীকে (৬০) মৌলভীবাজার শহরের চৌমোহনা থেকে ও সোনাটিকি গ্রামের মৌলভি ইউনুছ আহমদকে (৭০) তার বাড়ি থেকে গ্রেপ্তার করে পুলিশ।

Manual2 Ad Code

এরপর গত বছরের ২০ জানুয়ারি তাদের বিরুদ্ধে তদন্তের চূড়ান্ত প্রতিবেদন প্রকাশ করে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত সংস্থা।

সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual5 Ad Code