ঢাকা উত্তর সিটি নির্বাচন: বিএনপির মেয়র প্রার্থী তাবিথ আউয়াল

প্রকাশিত: ২:২৮ অপরাহ্ণ, জানুয়ারি ১৬, ২০১৮

ঢাকা উত্তর সিটি নির্বাচন: বিএনপির মেয়র প্রার্থী তাবিথ আউয়াল

Manual5 Ad Code

ঢাকা উত্তর সিটি করপোরেশনে মেয়র পদে উপনির্বাচনে তাবিথ আউয়ালকেই প্রার্থী হিসেবে বেছে নিয়েছে বিএনপি।

Manual2 Ad Code

সোমবার রাত সোয়া ১১টার দিকে গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে অনুষ্ঠিত এক সংবাদ সম্মেলনে এ কথা জানান দলটি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আগামী ২৬ ফেব্রুয়ারি এ উপনির্বাচন অনুষ্ঠিত হবে।

Manual3 Ad Code

মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, পাঁচজন মনোনয়ন প্রত্যাশী মধ্যে বিএনপি সর্বসম্মতভাবে ঢাকা উত্তর সিটি করপোরেশনের উপনির্বাচনে দলীয় প্রার্থী হিসেবে তাবিথ আউয়ালকে মনোনয়ন দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে।

Manual3 Ad Code

এদিকে বিএনপির মনোনয়ন পাওয়ার পর এক প্রতিক্রিয়ায় তাবিথ আউয়াল সাংবাদিকদের বলেন, তারুণ্যর জয় হয়েছে।

তাবিথ আউয়াল ২০১৫ সালে ঢাকা উত্তর সিটি করপোরেশন নির্বাচনে বিএনপির সমর্থন নিয়ে মেয়র প্রার্থী হয়েছিলেন। ভোটগ্রহণের দিনে দুপুরের পর তিনি অনিয়মের অভিযোগ তুলে নির্বাচন বর্জনের ঘোষণা দেন। ওই নির্বাচনের তাবিথ আউয়াল তিন লাখের বেশি ভোট পেয়েছিলেন।

সংবাদটি শেয়ার করুন
Manual1 Ad Code
Manual3 Ad Code