হবিগঞ্জ থেকে ফেন্সিডিল ও ইয়াবাসহ আটক ১

প্রকাশিত: ৭:৪৯ অপরাহ্ণ, জানুয়ারি ২১, ২০১৮

হবিগঞ্জ থেকে ফেন্সিডিল ও ইয়াবাসহ আটক ১

Manual2 Ad Code

হবিগঞ্জ থেকে ফেন্সিডিল ও ইয়াবাসহ এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে র‌্যাব-৯।

Manual7 Ad Code

রোববার (২১ জানুয়ারী) সকাল সাড়ে ১১টার দিকে হবিগঞ্জ সদর থানাধীন পশ্চিম ভাদৈ (রিভারভিউ আ/এ) এর জনৈক জুয়েল মিয়ার বসত বাড়ীর ভাড়াটিয়া শাহানা বেগম এর বাড়ীর সামনে কাচা রাস্তার উপর থেকে তাকে আটক করা হয়।

এসময় তার কাছ থেকে ২৮ বোতল ফেন্সিডিল, ৫৫ পিছ ইয়াবা, ২টি মোবাইল ফোন ও ৪টি সিমকার্ড উদ্ধার করে র‌্যাব।

Manual3 Ad Code

আটককৃত মাদক ব্যবসায়ী হলো- হবিগঞ্জ সদর থানাধীন পশ্চিম ভাদৈ গ্রামরে মৃত আলী মিয়ার ছেলে মো: সাকিব (২৩)।

র‌্যাব-৯ এর অতিরিক্ত পুলিশ সুপার ও সিনিয়র সহকারি পরিচালক (মিডিয়া) মো. মনিরুজ্জামান প্রেরিত সংবাদ বিজ্ঞপ্তিতে জানান, গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-৯ এর সিপিসি-২, শ্রীমঙ্গল ক্যাম্পের একটি আভিযানিক দল অতিরিক্ত পুলিশ সুপার বিমান চন্দ্র কর্মকার এর নের্তৃত্বে এএসপি পিযুষ চন্দ্র দাসসহ হবিগঞ্জ জেলার সদর থানা এলাকায় অভিযান পরিচালনা করে তাকে আটক করেন।

Manual2 Ad Code

উদ্ধারকৃত মাদকদ্রব্য ও আলামতসহ আটককৃত আসামীকে হবিগঞ্জ জেলার সদর থানায় হস্তান্তর করা হয়েছে বলেও জানান মনিরুজ্জামান।

Manual1 Ad Code

সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual3 Ad Code