মৌলভীবাজারে হত্যা মামলায় একজনের মৃত্যুদণ্ড

প্রকাশিত: ৪:৫৬ অপরাহ্ণ, জানুয়ারি ২৪, ২০১৮

মৌলভীবাজারে হত্যা মামলায় একজনের মৃত্যুদণ্ড

Manual2 Ad Code

মৌলভীবাজারে হত্যা মামলায় আছিদ মিয়া (৪৫) নামে এক ব্যক্তির মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। বুধবার (২৪ জানুয়ারি) দুপুরে মৌলভীবাজারের অতিরিক্ত জেলা ও দায়রা জজ মুহাম্মদ রফিকুল ইসলাম এ রায় দেন।

Manual7 Ad Code

২০০৫ সালের ১৫ অক্টোবর কমলগঞ্জ উপজেলার কাটাবিল গ্রামের আকবর আলীর বাড়ির সামনের রাস্তায় আছিদ মিয়া ও তার সহযোগীরা মদরিজ মিয়াকে হত্যা করে। এই ঘটনার দিন মদরিজ মিয়ার ছেলে ইদ্রিস মিয়া বাদী হয়ে আটজনকে আসামি করে মামলা দায়ের করেন।

Manual7 Ad Code

মামলায় ছয়জন আসামিকে বেকসুর খালাস দেয়া হয়েছে। রায়ের পূর্বে একজন আসামির মৃত্যু হওয়ায় তাকে অব্যাহতি দেয়া হয়।

রাষ্ট্রপক্ষের আইনজীবী অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর কৃপাসিন্ধু দাশ জাগো নিউজকে জানান, ২০০৫ সালে ১৫ অক্টোবর সকাল ৯টায় কমলগঞ্জ উপজেলার কাটাবিল গ্রামের মোবারক মিয়ার বাড়ির সামনের রাস্তায় আছিদ মিয়া ও তার সহযোগীরা মদরিজ মিয়াকে হত্যা করে। এ মামলায় আদালতে ১৫ জন সাক্ষী উপস্থাপন করে মামলাটি প্রমাণ করতে সক্ষম হয়েছেন। সাক্ষ্যগ্রহণ ও যুক্তি-তর্কের পর এ মামলার রায় দিয়েছেন আদালত। এই রায়ের মাধ্যমে ন্যায়বিচার প্রতিষ্ঠা হয়েছে।

Manual5 Ad Code

আসামিপক্ষে মামলাটি পরিচালনা করেন চাঁদ মুরালী সিং।

সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual8 Ad Code