হবিগঞ্জে দুই নারীর ঝুলন্ত লাশ উদ্ধার

প্রকাশিত: ৬:০৩ অপরাহ্ণ, জানুয়ারি ২৭, ২০১৮

হবিগঞ্জে দুই নারীর ঝুলন্ত লাশ উদ্ধার

Manual5 Ad Code

হবিগঞ্জের বানিয়াচংয়ে পৃথক স্থান থেকে দুই নারীর লাশ উদ্ধার করেছে পুলিশ। পরে লাশগুলো হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতাল মর্গে পাঠানো হয়।

শনিবার (২৭ জানুয়ারি) দুপুরে বানিয়াচং উপজেলা আমির খানী ও জাতুকর্ণপাড়া এলাকায় এ ঘটনাটি ঘটে।

Manual6 Ad Code

নিহতরা হলেন- বানিয়াচং উপজেলা সদরের আমীরখানী গ্রামের কবির মিয়ার স্ত্রী রেহানা বেগম (৩৮) ও জাতুকর্ণপাড়া তেলকুমার হাটির মৃত খেদমত আলীর মেয়ে হুসনে আরা বিবি (৪০)।

Manual7 Ad Code

বানিয়াচং থানার উপ-পরিদর্শক(এসআই) সাইফুল মোল্লা জানান, দুপুর ২টার দিকে স্থানীয় লোকজনের কাছ থেকে খবর পেয়ে আমির খানীস্থ তার স্বামীর বাড়ি থেকে রেহানার লাশ উদ্ধার করা হয়।

তিনি বলেন, ধারণা করা হচ্ছে রেহানা আত্মহত্যা করেছেন। তবে ময়নাতদন্তের পর প্রকৃত কারণ জানা যাবে।

অপরদিকে, দুপুরে এসআই কবির মোল্লা উপজেলার ছিলাপাঞ্জা এলাকার মানিক মিয়ার স্ত্রী হুসনে আরা বিবির ঝুলন্ত মৃতদেহ তার বাবার বাড়ী জাতুকর্ণপাড়া এলাকার তেলকুমার হাটি থেকে উদ্ধার করেন।

Manual5 Ad Code

তিনি বলেন, হুসনে আরা মানসিক ভারসাম্যহীন ছিলেন এবং তিনি তার বাবার বাড়িতে বাস করতেন। তার মৃতদেহ ময়নাতদন্তের জন্য হবিগঞ্জ আধুনিক জেলা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

এ ব্যাপারে বানিয়াচং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাম্মেল হক ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, দুই নারীর লাশ উদ্ধার করে হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

Manual7 Ad Code

সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual3 Ad Code