নবীগঞ্জে ইয়াবাসহ শীর্ষ সন্ত্রাসী মুসা গ্রেপ্তার

প্রকাশিত: ৫:২৪ অপরাহ্ণ, জানুয়ারি ২৯, ২০১৮

নবীগঞ্জে ইয়াবাসহ শীর্ষ সন্ত্রাসী মুসা গ্রেপ্তার

Manual1 Ad Code

হবিগঞ্জের নবীগঞ্জ থেকে ৫৬৭ পিছ ইয়াবাসহ একাধিক মামলার আসামী ও শীর্ষ সন্ত্রাসী সোহান আহম্মেদ মুসা (২৪)-কে গ্রেপ্তার করেছে র‌্যাব-৯।

Manual5 Ad Code

রোববার (২৮ জানুয়ারী) দিনগত রাত সাড়ে ১২টায় নবীগঞ্জ থানাধীন ছালামতপুর রোডস্থ নয়াবাড়ী ব্রিজের উপর থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত মুসা নবীগঞ্জ থানাধীন ছালামতপুর গ্রামের শাহ খোরশেদ আলমের ছেলে।

Manual4 Ad Code

র‌্যাব-৯ এর সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) মো: মনিরুজ্জামান প্রেরিত সংবাদ বিজ্ঞপ্তিতে জানান, গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-৯, সিপিসি-২, শ্রীমঙ্গল ক্যাম্পের একটি আভিযানিক দল অতিরিক্ত পুলিশ সুপার বিমান চন্দ্র কর্মকার এর নেতৃত্বে জেলার নবীগঞ্জ থানা এলাকায় অভিযান চালিয়ে ইয়াবাসহ শীর্ষ সন্ত্রাসী মুসাকে গ্রেপ্তার করে র‌্যাব।

Manual8 Ad Code

র‌্যাব জানায়, মুসা হবিগঞ্জ জেলার অন্যতম মাদক ব্যবসায়ী ও শীর্ষ সন্ত্রাসী। সে দীর্ঘদিন যাবত জেলার বিভিন্ন এলাকায় মাদক বিক্রিসহ সন্ত্রাসী কর্মকান্ড চালিয়ে আসছে।

মুসা ডাবল হত্যা মামলার আসামী ও চুরি, ডাকাতী, ছিনতাই চক্রের সক্রিয় সদস্য। তার বিরুদ্ধে নবীগঞ্জ থানায় হত্যা, চুরি, ডাকাতী, ছিনতাইসহ ১০/১২ টি মামলা রয়েছে।

উদ্ধারকৃত মাদকদ্রব্য ও গ্রেপ্তারকৃত আসামীকে জেলার নবীগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে বলেও জানান মনিরুজ্জামান।

Manual4 Ad Code

সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual8 Ad Code