শ্রীমঙ্গল থেকে দেশীয় মদসহ আটক ২

প্রকাশিত: ৫:০৯ অপরাহ্ণ, জানুয়ারি ২৯, ২০১৮

শ্রীমঙ্গল থেকে দেশীয় মদসহ আটক ২

Manual1 Ad Code

মৌলভীবাজারের শ্রীমঙ্গল থেকে দেশীয় মদসহ দুই সক্রীয় মদ ব্যবসায়ীকে আটক করেছে র‌্যাব-৯।

Manual8 Ad Code

রোববার (২৮ জানুয়ারি) সন্ধ্যা পৌণে ৭টার দিকে শ্রীমঙ্গল থানাধীন উকিলবাড়ি রোড থেকে তাদের আটক করা হয়। এসময় তাদের কাছ থেকে ৩টি প্লাষ্টিকের বড় জারকিন ভর্তি ৫০ লিটার মদ উদ্ধার করে র‌্যাব।

আটককৃতরা হলো- শ্রীমঙ্গল থানাধীন কলেজ রোডের মৃত অগ্নি কুমার দেবনাথের ছেলে অরবিন্দু দেবনাথ (৬০) ও শান্তি বাগ গ্রামের মো: আব্দুল হকের ছেলে মো: সাইফুল ইসলাম (৩৫)।

র‌্যাব-৯ এর সিনিয়র সহকারী পরিচাল (মিডিয়া) মো: মনিরুজ্জামান প্রেরিত সংবাদ বিজ্ঞপ্তিতে জানান, গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-৯ এর সিপিসি-২, শ্রীমঙ্গল ক্যাম্পের একটি আভিযানিক দল অতিরিক্ত পুলিশ সুপার বিমান চন্দ্র কর্মকার এর নেতৃত্বে জেলার শ্রীমঙ্গল থানা এলাকায় অভিযান চালিয়ে দেশীয় চোলাই মদসহ তাদের আটক করে র‌্যাব।

Manual5 Ad Code

উদ্ধারকৃত মাদকদ্রব্যসহ আটককৃত আসামীদের জেলার শ্রীমঙ্গল থানায় থানায় হস্তান্তর করা হয়েছে বলেও জানান মানিরুজ্জামান।

Manual1 Ad Code

সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual5 Ad Code