সিলেট ২০শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ৫ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ১১:৩২ অপরাহ্ণ, জানুয়ারি ৩০, ২০১৮
রাজধানীর হাইকোর্টের কদম ফোয়ারা এলাকায় বিএনপির মিছিল থেকে পুলিশের ওপর হামলার অভিযোগ উঠেছে। এসময় ভাঙচুর ও প্রিজন ভ্যান থেকে আটক কর্মী ছিনিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে দলটির কর্মীদের উপর।
মঙ্গলবার বিকেল পৌনে ৪টার দিকে হাইকোর্টের কদম ফোয়ারার মোড়ে এ ঘটনা ঘটে।
পুলিশের দাবি, মঙ্গলবার বিকেলে বিএনপির নেতাকর্মীরা তাদের মিছিল থেকে হঠাৎ করে পুলিশের ওপর হামলা চালায়। প্রিজন ভ্যান ভাঙচুর করে বিএনপির আটক দুই কর্মীকে ছিনিয়ে নেয়। এসময় পুলিশের রাইফেল ভেঙে ফেলে তারা।
প্রত্যক্ষদর্শীরা জানান, বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার হাজিরাকে কেন্দ্র করে পূর্বের মতোই হাইকোর্ট এলাকায় জড়ো হয়েছিল দলটির নেতাকর্মীরা। এ সময় বিএনপির নির্বাহী কমিটির সদস্য ও সাবেক ছাত্রনেতা ওবায়দুল হক নাসির (৪০), সোহাগ মজুমদার (৩৮) ও মিলন (৩৮) নামের তিনজনকে আটক করে পুলিশ। তাদেরকে প্রিজন ভ্যানে রাখা হয়।
এরপর হাজিরা শেষে বিএনপি চেয়ারপারসন বাসায় ফেরত যাওয়ার পথে একদল বিএনপি কর্মী ওই প্রিজন ভ্যানে হামলা চালিয়ে নেতাদের ছিনিয়ে নিয়ে যায়।
Design and developed by ওয়েব হোম বিডি