হবিগঞ্জে কৃষক হত্যা মামলায় ১০ জনের ফাঁসির দণ্ডাদেশ

প্রকাশিত: ৩:২৪ অপরাহ্ণ, জানুয়ারি ৩১, ২০১৮

হবিগঞ্জে কৃষক হত্যা মামলায় ১০ জনের ফাঁসির দণ্ডাদেশ

Manual5 Ad Code

হবিগঞ্জের বানিয়াচং উপজেলার বাঘজুর গ্রামে কৃষক আব্দুর রাজ্জাক ওরফে নিবর শাহ (৫২) হত্যা মামলায় ১০ আসামীর ফাঁসির আদেশ দিয়েছেন আদালত। এছাড়াও দণ্ডপ্রাপ্ত প্রত্যেক আসামীকে ১০ হাজার টাকা করে জরিমানা করা হয়।

বুধবার (৩১ জানুয়ারি) দুপুর একটায় হবিগঞ্জের অতিরিক্ত জেলা ও দায়রা জজ এর আদালত মাফরুজা পারভিন এ রায় ঘোষণা করেন। মামলায় ২৬ জন সাক্ষীর মধ্যে ১২জনের সাক্ষ্য নেওয়া হয়।

Manual7 Ad Code

নিহত আব্দুর রাজ্জাক ওরফে নিবর শাহ ওই গ্রামের মৃত আব্দুল মজিদের ছেলে।

দণ্ডাদেশপ্রাপ্ত আসামীরা হলেন- রমিজ আলী, তরিক উল্লাহ, আব্দুর রহমান, আব্দুল মন্নান, বাচ্ছু মিয়া, আব্দুস সালাম, ইউসুফ উল্লাহ, আব্দুল মতলিব, আব্দুল হান্নান ও নাছিম উল্লাহ।

আদালত সূত্রে জানা যায়, ২০০১ সালের ২৯ অক্টোবর বাঘজুর গ্রামের নিহত আব্দুর রাজ্জাক ওরফে নিবর শাহ (৫২) এর সঙ্গে হাঁস চুরির ঘটনাকে কেন্দ্র করে কথা কাটাকাটি হয় রজিম আলী ও তার লোকজনের। পরে ওইদিন বিকেলেই রজিম আলীসহ তাদের লোকজন পরিকল্পিতভাবে রাজ্জাককে একা পেয়ে বাড়ির পার্শ্ববর্তী হাওরে কুপিয়ে হত্যা করে।

এ ঘটনায় ওইদিন রাতেই নিহত আব্দুর রাজ্জাকের ছেলে হারুন মিয়া বাদী হয়ে ২৭জনকে আসামী করে বানিয়াচং থানায় একটি হত্যা মমালা দায়ের করেন।

Manual7 Ad Code

মামলাটি দীর্ঘদিন তদন্ত শেষে তদন্তকারী কর্মকর্তা ২৭জনকে আসামী করে আদালতে চার্জশিট প্রদান করেন।

রায় ঘোষণার সময় ৭জন দণ্ডাদেশপ্রাপ্ত আসামি আদালতে উপস্থিত ছিলেন।

Manual4 Ad Code

এছাড়াও দণ্ডাদেশপ্রাপ্ত আব্দুর রহমান, আব্দুস ছালাম ও আব্দুল হান্নান পলাতক রয়েছে। মামলায় ১০জন দণ্ডপ্রাপ্ত আসামী ছাড়া অন্যান্য আসামীদের বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত না হওয়ায় খালাস দেন আদালত।

Manual5 Ad Code

এ ব্যাপারে রাষ্ট্রপক্ষের আইনজীবী অতিরিক্ত পিপি অ্যাডভোকেট আব্দুল আহাদ ফারুক জানান, রায় ঘোষণাকালে ৭জন উপস্থিত ছিলেন। এ রায়ে সন্তুষ্ট প্রকাশ করেছেন তিনি ও নিহতের পরিবার।

সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual4 Ad Code