মৌলভীবাজারে গাড়ি চাপায় বৃদ্ধার মৃত্যু

প্রকাশিত: ৭:২২ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ১, ২০১৮

মৌলভীবাজারে গাড়ি চাপায় বৃদ্ধার মৃত্যু

Manual5 Ad Code

মৌলভীবাজারে সড়ক দুর্ঘটনায় সইফা বেগম (৬৫) নামের এক বৃদ্ধার মৃত্যু হয়েছে।

Manual1 Ad Code

বৃহস্পতিবার (১ ফেব্রুয়ারি) দুপুর ২টার দিকে সদর উপজেলার কাজিরবাজার এলাকার এ সড়ক দুর্ঘটনাটি ঘটে। নিহত সইফা বেগম সদর উপজেলার আখাইলকুড়া ইউনিয়নের মৃত আব্দুল খালিকের স্ত্রী।

Manual8 Ad Code

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, রাস্তা পারাপারের  সময় একটি দ্রুতগামী মাইক্রোবাস সইফা বেগমকে চাপা দিলে তিনি গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে মৌলভীবাজার সদর হাসপাতালের নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

Manual1 Ad Code

মৌলভীবাজার মডেল থানার ওসি তদন্ত মো. নজরুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।

সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual7 Ad Code