বড়লেখায় ফেসবুকে মন্তব্য করায় লাঞ্চিত চিকিৎসক!

প্রকাশিত: ১:৪৪ পূর্বাহ্ণ, ফেব্রুয়ারি ৪, ২০১৮

বড়লেখায় ফেসবুকে মন্তব্য করায় লাঞ্চিত চিকিৎসক!

Manual4 Ad Code

মৌলভীবাজারের বড়লেখায় ভুয়া চিকিৎসকদের বিরুদ্ধে আন্দোলনকারীদের ইঙ্গিত করে ‘শালা’ বলে ফেসবুকে মন্তব্য করায় মার খেয়েছেন মো. রেজাউল করিম নামের এক চিকিৎসক। তিনি দীর্ঘদিন ধরে উত্তর শাহবাজপুর বাজারে এমবিবিএস ডাক্তার দাবি করে চিকিৎসা করছেন। তবে আন্দোলনকারী ও স্থানীয়দের দাবি ওই চিকিৎসকসহ এলাকার অধিকাংশই ভুয়া।

শুক্রবার রাত আটটার দিকে উপজেলার সীমান্তবর্তী উত্তর শাহবাজারপুর বাজারে এই ঘটনা ঘটে। এ ঘটনায় শনিবার (০৩ ফেব্রুয়ারি) ওই চিকৎসক থানায় লিখিত অভিযোগ দিয়েছেন।

আন্দোলনকারী ও স্থানীয় সূত্রে জানা গেছে, উপজেলার সীমান্তবর্তী ইউনিয়ন উত্তর শাহবাজারপুর। এই ইউনিয়নে ভালো কোনো চিকিৎসক নেই। এর সুযোগে অনেকে ভুয়া ডিগ্রি ব্যবহার করে চিকিৎসা করছেন। ফলে প্রতারিত হচ্ছেন এলাকার লোকজন। ২০১৪ সালে এসব ভুয়া চিকিৎসকদের বিরুদ্ধে আন্দোলন নামে ‘সচেতন যুব পরিষদ’ নামে একটি সামাজিক সংগঠন। তাদের আন্দোলনের পরিপ্রেক্ষিতে সে সময় উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তার তদন্ত প্রতিবেদনে এসব ভুয়া চিকিৎসকদের অপকর্মের বিষয়টি উঠে আসলেও রহস্যজনক কারণে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়নি বলে অভিযোগ উঠেছে স্থানীয়ভাবে।

Manual3 Ad Code

এদিকে সম্প্রতি ভুয়া চিকিৎসকদের অপচিকিৎসার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবিতে আবারও আন্দোলনে নেমেছে ‘সচেতন যুব পরিষদ’। এতে ক্ষুব্ধ হয়ে ওঠেন ভুয়া ডিগ্রিধারী চিকিৎসকরা। গত (৩১ জানুয়ারি) শাহবাজপুর বাজারের রেজাউল করিম নামের এক চিকিৎসক নিজের ব্যক্তিগত ফেসবুক আইডিতে আন্দোলনকারীদের ‘শালা’ ইঙ্গিত করে মন্তব্য করেন। গতকাল শুক্রবার (০২ ফেব্রুয়ারি) রাতে বিক্ষুব্ধ জনতা ওই চিকিৎসককে স্থানীয় বাজারে পেয়ে শালা বলার কারণ জানতে চান। তখন এ নিয়ে উভয়ের মধ্যে উত্তপ্ত বাক্য বিনিময় হয়। এক পর্যায়ে বিক্ষুব্ধ জনতা তাকে শারীরিকভাবে লাঞ্ছিত করেন। এ ঘটনায় ওই চিকিৎসক শনিবার থানায় লিখিত অভিযোগ দিয়েছেন।

Manual3 Ad Code

এ বিষয়ে জানতে চাইলে চিকিৎসক মোঃ রেজাউল করিম শনিবার বলেন, ‘তারা (আন্দোলনকারীরা) আমার কাছে চাঁদা দাবি করেছিল। আমি দেইনি। একারণে তারা আমার বাসায় গিয়ে আমার স্ত্রীসহ আমাকে মারধর করেছে। ঘরও ভাঙচুর করেছে। আমাকে টেনে আমার জ্যাকেট ছিঁড়ে ফেলেছে। ১০/১২ জনকে আসামী করে থানায় অভিযোগ দিয়েছি। আন্দোলনকারীদের ইঙ্গিত করে শালা বলেছেন কি-না এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, আপনি ফেসবুকে ঢুকেই দেখুন কি লিখেছে। তারা আমাকে ভুয়া ডাক্তার বলে খারাপ ভাষায় মন্তব্য করেছে। আমার কাছে একজন জানতে চেয়েছিল এরা করা। তখন বলেছি এলাকাত (শাহবাজপুরে) বিয়ে করেছি তো। এরা এলাকার সম্পর্কে শালা কুটুম হয়।

Manual6 Ad Code

এ ব্যাপারে স্থানীয় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আহমদ জুবায়ের লিটন শনিবার রাত সাড়ে ১০টায় বলেন, শাহবাজপুরে ভুয়া চিকিৎসকদের বিরুদ্ধে একটি সামাজিক সংগঠন আন্দোলন করছে। শুনেছি রেজাউল করিম শালা বলে ফেসবুকে মন্তব্য করেছেন। ঢালাওভাবে সবাইকে তিনি শালা বলেছেন। এটা ঠিক হয়নি। এ বিষয়ে বিক্ষুব্ধ কয়েকজন উনাকে জিজ্ঞাসা করতে গেলে একটু উত্তপ্ত বাক্য বিনিময় হয়। পরে মুরব্বিরা মাঝে পড়ে তাৎক্ষণিক বিষয়টি সমাধাণ করে দিয়েছেন। উভয় পক্ষকে নিয়ে আমি বসব।

Manual4 Ad Code

বড়লেখা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ আহমদ হোসেন বলেন, শুনেছি উনি (মোঃ রেজাউল করিম) আয়ুর্বেদিক ডিগ্রি নিয়েছেন। তবে পদবিতে উনার এমবিবিএস লেখাটা ঠিক হয়নি। আমি অফিসিয়ালি বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেব।

বড়লেখা থানার অফিসার ইনচার্জ (ওসি) মুহাম্মদ সহিদুর রহমান বলেন, অভিযোগ পেয়েছি। বিষয়টি তদন্তের জন্য উত্তর শাহবাজপুর পুলিশ তদন্ত কেন্দ্রে পাঠিয়েছি।

সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual7 Ad Code