সিলেট ২০শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ৫ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ৩:৫৭ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ৬, ২০১৮
ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির সভাপতি হাবিব-উন-নবী খান সোহেলকে আটক করেছে পুলিশ। বিএনপির যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বিষয়টি নিশ্চিত করেছেন। পুলিশ ও র্যাবের একাধিক সূত্র এই আটকের বিষয় অস্বীকার করেছে।
রাজধানীর মালিবাগ থেকে আজ মঙ্গলবার ভোররাত ৪টার দিকে সোহেলকে আটক করা হয় বলে বিএনপির একাধিক সূত্রের দাবি। বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া হজরত শাহজালাল (রহ.) ও হজরত শাহপরানের (রহ.) মাজার জিয়ারত করতে সিলেট যান। চেয়ারপারসনের সফরসঙ্গীদের সঙ্গে হাবিব-উন-নবী খান সোহেল ছিলেন।
সোহেল মালিবাগের একটি বাসায় ছিলেন। সেখান থেকে তাকে ভোররাত সাড়ে ৪টার দিকে আটক করা হয় বলে জানান রুহুল কবির রিজভী। তিনি বলেন, ‘আমাকে ভোরে হাবিব-উন-নবীর পরিবার থেকে জানানো হয়েছে যে তাকে আটক করা হয়েছে।’
পুলিশের গোয়েন্দা শাখার (ডিবি) যুগ্ম কমিশনার আবদুল বাতেন, ঢাকা মহানগর পুলিশের রমনা বিভাগের উপকমিশনার মারুফ হোসেন সরদারের সঙ্গে যোগাযোগ করা হলে তারা কেউ সোহেলকে গ্রেফতারের কথা স্বীকার করেননি।
Design and developed by ওয়েব হোম বিডি