বিএনপির আন্দোলন এখন খালেদার ব্যাগের ভেতরে : সেতুমন্ত্রী

প্রকাশিত: ৫:৩৬ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ৭, ২০১৮

বিএনপির আন্দোলন এখন খালেদার ব্যাগের ভেতরে : সেতুমন্ত্রী

Manual7 Ad Code

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, সড়ক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, বিএনপির আন্দোলনে দেশের জনগণ আগেও সাড়া দেয়নি। আদালতের রায়ের বিরুদ্ধে আন্দোলন হলে, সেটাও মানুষ মানবে না। তাদের আন্দোলনের মরা গাঙে এখন আর জোয়ার আসে না। বিএনপির আন্দোলন এখন খালেদা জিয়ার ভ্যানিটি ব্যাগের ভেতর।

Manual3 Ad Code

বুধবার দুপুরে পাবনা পুলিশ লাইন মাঠে জেলা আওয়ামী লীগ আয়োজিত কর্মী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন তিনি।

Manual5 Ad Code

রায় পক্ষে না গেলে বিএনপি আইন মানে না, আদালত মানে না, আইনের শাসন মানে না মন্তব্য করে তিনি বলেন, আন্দোলনে ব্যর্থ হয়ে বিএনপি এখন আদালতের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছে। ৯ বছর ধরে শুধু আন্দোলনের ভাঙা রেকর্ড বাজাচ্ছে। এসব কারনে বিএনপির ধানের শীষ এখন মানুষের কাছে পেটের বিষ হয়ে দাঁড়িয়েছে।

দলীয় নেতাকর্মীদের উদ্দেশ্য করে তিনি বলেন, আগামী নির্বাচনে আওয়ামী লীগের টার্গেট ১৮ বছরের তরুণ ভোটার ও নারী ভোটার। তাদের দলের সদস্য করতে হবে। জয়ের জন্য তারাই হবে প্রধান হাতিয়ার। বাংলাদেশ নেতা উৎপাদনের কারখানা। শেখ হাসিনার দরকার কর্মী সৃষ্টির কারখানা।

Manual3 Ad Code

সমাবেশে মন্ত্রী পাবনা-ঢাকা মহাসড়ককে আগামীতে চার লেনে রুপান্তরিত করার ঘোষণা দেন। একই সঙ্গে আগামী বর্ষা মৌসুমের আগেই পাবনার সকল ভাঙা সড়ক মেরামত করতে সংশ্লিষ্ট বিভাগকে নির্দেশ দেন। এছাড়া আগামী জুনের মধ্যে সারা পাবনায় শতভাগ বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করা হবে বলেও জানান তিনি।

Manual5 Ad Code

জেলা আওয়ামী লীগ সভাপতি ও ভূমিমন্ত্রী শামসুর রহমান শরীফ ডিলুর সভাপতিত্বে এবং পাবনা-৫ আসনের সংসদ সদস্য গোলাম ফারুক প্রিন্সের সঞ্চালনায় অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য দেন, বাংলাদেশ আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক খালিদ মাহমুদ চৌধুরী এমপি, পাবনা জেলা পরিষদ চেয়ারম্যান রেজাউল রহিম লাল, পাবনা-২ আসনের সংসদ সদস্য আজিজুর রহমান আরজু, পাবনা-৩ আসনের সংসদ সদস্য মকবুল হোসেন প্রমুখ।

সংবাদটি শেয়ার করুন
Manual1 Ad Code
Manual2 Ad Code