মৌলভীবাজারে জয় বাংলা স্লোগানে গাড়ি ভাঙচুর, আটক ৩

প্রকাশিত: ৭:১৮ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ৮, ২০১৮

মৌলভীবাজারে জয় বাংলা স্লোগানে গাড়ি ভাঙচুর, আটক ৩

Manual7 Ad Code

বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়ার দুর্নীতি মামলার রায় প্রকাশের পর মৌলভীবাজার শহরের জয় বাংলা স্লোগান দিয়ে একটি বাস ও একটি সিএনজি অটোরিকশা ভাঙচুর করেছে দুর্বৃত্তরা। এসময় ঘটনাস্থল থেকে ৩ ব্যক্তিকে আটক করেছে পুলিশ।

Manual4 Ad Code

বৃহস্পতিবার বিকাল ৪টার দিকে শহরের শমশের নগর সড়কে এই ঘটনা ঘটে।এ ঘটনায় সুমন আহমদ (৩৫), মাসুদুর রহমান (৩০) ও মিল্লাদ হোসেন (২৫) কে আটক করেছে পুলিশ।

মৌলভীবাজার মডেল থানার পুলিশ পরিদর্শক (এসআই) মহসিন ভূঁইয়া বলেন, হঠাৎ কে বা কারা জয় বাংলা স্লোগান দিয়ে ইটপাটকেল ছুড়তে থাকে। এসময় একটি বাস ও একটি সিএনজি অটোরিকশা গাড়ি ভাঙচুর করে। ঘটনাস্থল থেকে ৩ ব্যক্তিকে আটক করা হয়েছে বলে জানান তিনি।

Manual4 Ad Code

এদিকে বেগম জিয়ার রায়কে সরকারের সাজানো নাটক উল্লেখ করে বিক্ষোভ মিছিল করেছে মৌলভীবাজার জেলা ছাত্রদল ও স্বেচ্ছাসেবক দল। বিকেল সাড়ে ৩ টার দিকে জেলা ছাত্রদলের আহবায়ক জাকির হোসেন উজ্জ্বল ও জেলা স্বেচ্ছাসেবক দল নেতা মুক্তাদির রাজুর নেতৃত্বে মিছিলটি শহরের কুসুমবাগ এলাকায় বের হলে পুলিশ মিছিলটি ছত্রভঙ্গ করে দেয়।

Manual2 Ad Code

সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual6 Ad Code