নবীগঞ্জ বিএনপি’র ৩৪ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা

প্রকাশিত: ৬:০০ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ১১, ২০১৮

নবীগঞ্জ বিএনপি’র ৩৪ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা

Manual4 Ad Code

হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলা বিএনপি, যুবদল ও ছাত্রদলের ৩৪ নেতাকর্মীকে আসামী করে বিশেষ ক্ষমতা আইনে একটি মামলা দায়ের করা হয়েছে। মামলাটি দায়ের করেছেন নবীগঞ্জ থানার এস.আই পার্থ রঞ্জন চক্রবর্তী।

Manual2 Ad Code

মামলা বিবরণে জানা যায়, ১০ ফেব্রুয়ারি নবীগঞ্জ পৌরসভাধীন শেরপুর রোডস্থ মা হোটেল এর সামনে পাকা রাস্তার উপর একে অপরের সহযোগীতায় রাস্তায় প্রতিবন্ধকতা সৃষ্টি, গাড়ি ভাংচুরের চেষ্টা অপরাধে এ মামলা দায়ের করা হয়।

মামলার আসামীরা হলেন- উপজেলা ছাত্রদল নেতা জাকির আহমেদ (১৯), নবীগঞ্জ উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক সিহাব আহমেদ চৌধুরী (৪৪), নবীগঞ্জ সরকারী কলেজ ছাত্রদলের আহবায়ক অলিউর রহমান অলি (৩৩), উপজেলা ছাত্রদলের সাবেক সহ-সাধারণ সম্পাদক রায়েছ চৌধুরী (৩৬), নবীগঞ্জ পৌর ছাত্রদলের যুগ্ম আহবায়ক  জহিরুল ইসলাম সোহেল (৩৬), তাঁতিদলের যুগ্ম আহবায়ক নুরুল ইসলাম উফরি মিয়া (৪২), উপজেলা ছাত্রদল নেতা শিহাব আল আজাদ (২২), নবীগঞ্জ পৌর যুবদলের সাবেক সাংগঠনিক সম্পাদক নুরুল আমিন (৩৯), নবীগঞ্জ কলেজ ছাত্রদল নেতা তৌহিদুল ইসলাম শয়ন (২৮), সহ অজ্ঞাতনামা আরো ২০/২৫জনকে আসামী করা হয়।

Manual7 Ad Code

সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual2 Ad Code