সিলেট ১৮ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ৩রা অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ৬:২১ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ১৩, ২০১৮
পূর্ব ঘোষিত কর্মসূচীর অংশ হিসেবে মৌলভীবাজারের কুলাউড়ায় বিএনপি অবস্থান কর্মসূচিতে পুলিশের বাঁধা। এসময় বাঁধা দেওয়াকে কেন্দ্র করে পুলিশের সাথে বাকবিতণ্ডায় জড়ায় বিএনপির নেতাকর্মীরা। একপর্যায়ে শুরু হয় ধাওয়া-পাল্টা ধাওয়া।
পুলিশকে উদ্দেশ্য করে ইট-পাটকেল নিক্ষেপ করে বিএনপির নেতাকর্মীরা। এতে আহত হন ৫ পুলিশ সদস্য। পরে পুলিশ বিএনপির নেতাকর্মীদের ধাওয়া করলে পালিয়ে যান তারা।
আহত পুলিশ সদস্যরা হলেন- কুলাউড়া থানার এসআই জহিরুল ইসলাম, সনাক কান্তি দাস, সাইফুল ইসলাম, সুব্রত তালুকদার, ইমাম উদ্দিন।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, মঙ্গলবার দুপুর সাড়ে ১২ টার দিকে কুলাউড়া পৌরসভার সম্মুখে কুলাউড়া বিএনপির বিবদমান দুটি গ্রুপ ঐক্যবদ্ধ হয়ে অবস্থান ধর্মঘট শুরু করে। এসময় পুলিশ বাঁধা দিলে বাকবিতণ্ডায় জড়ায় বিএনপি নেতাকর্মীরা। একপর্যায়ে শুরু হয় ধাওয়া পাল্টা-ধাওয়া।
কুলাউড়া থানার ওসি মো. শামীম মুসা জানান, বিএনপির নেতাকর্মীরা পুলিশকে লক্ষ করে ইট-পাটকেল মারলে ৫ পুলিশ সদস্য আহত হয়েছেন। এ ঘটনায় পুলিশ এসল্ট মামলার প্রস্তুতি চলছে।
Design and developed by ওয়েব হোম বিডি