‘খালেদা জিয়ার বিষয়ে সিদ্ধান্ত নিবেন আদালত’

প্রকাশিত: ৭:২৩ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ১৪, ২০১৮

‘খালেদা জিয়ার বিষয়ে সিদ্ধান্ত নিবেন আদালত’

Manual5 Ad Code

উরোপীয় পার্লামেন্টের প্রতিনিধি দলের (ইইউ) একজন জানতে চেয়েছিলেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া আগামী জাতীয় নির্বাচনে অংশগ্রহণ করতে পারবে কিনা এর জবাবে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কেএম নূরুল হুদা বলেছেন, এটি আদালতের বিষয়। আদালত যদি অ্যালাও করেন, তাহলে ইসির কিছু করার নেই। আর  যদি অ্যালাও না-ও করেন, তাহলেও ইসির কোনো ভূমিকা থাকবে না।

বুধবার প্রধান নির্বাচন কমিশনার কে এম নূরুল হুদার সঙ্গে ইউরোপীয় পার্লামেন্টের প্রতিনিধি দলের এক বৈঠক শেষে সাংবাদিকদের সামনে এলে এ নিয়ে প্রশ্নের মুখে পড়নে ইসির ভারপ্রাপ্ত সচিব হেলালুদ্দীন আহমদ।
সাংবাদিকদের প্রশ্ন ছিল, দণ্ডিত হয়ে বিএনপি চেয়ারপারসন বর্তমানে কারাগারে রয়েছেন। নির্বাচনে তার অংশগ্রহণ নিয়ে বৈঠকে কোনো কথা হয়েছে কি না?

জবাবে কমিশন সচিব বলেন, এ বিষয়ে (ইপি’র) একজন জানতে চেয়েছিলেন। সিইসি তাদেরকে বলেছেন- এটি আদালতের বিষয়।

Manual4 Ad Code

সিইসি বলেন, আদালত যদি অ্যালাও (অনুমোদন) করেন, তাহলে ইসির কিছু করার নেই। আর যদি অ্যালাও না-ও করেন, তাহলেও ইসির কোনো ভূমিকা থাকবে না। কমিশন সংবিধান ও আইন অনুযায়ী সবকিছু করবে।

Manual4 Ad Code

ইসি সচিব আরও বলেন, ‘ইপি ডেলিগেশন আগামী সংসদ এবং রাষ্ট্রপতি নির্বাচন সম্পর্কেও জানতে চেয়েছিল। সিইসি তাদেরকে বলেছেন- রাষ্ট্রপতি পদে সংসদ সদস্যরা ভোট দেন। এবার যেহেতু একজন প্রার্থী ছিলেন, তাই বিনাপ্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত ঘোষণা করা হয়েছে।

Manual6 Ad Code

দেশের বর্তমান পরিস্থিতি বা নির্বাচনে সহিংসতার বিষয়ে কোনো কথা হয়েছে কি না বা কোনো বিষয়ে তারা পরামর্শ দিয়েছে কি না- জানতে চাইলে তিনি বলেন, এ বিষয়ে কোনো কথা হয়নি।

Manual8 Ad Code

ইসি সচিব বলেন, প্রতিনিধি দল মূলত আমাদের কাছে নির্বাচন প্রক্রিয়া সম্পর্কে জানতে চেয়েছেন। নির্বাচনে কমিশনের খরচের টাকা কে বহন করে জানতে চেয়েছেন। আমরা বলেছি- নির্বাচন কমিশনের চাহিদা অনুযায়ী তা সরকার বহন করে থাকে।

এর আগে বেলা ৩টা ১০ মিনিটে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কেএম নূরুল হুদার সঙ্গে বৈঠকে বসে ইপি ডেলিগেশন। জিম ল্যামবাডের নেতৃত্বে আট সদস্যের প্রতিনিধি দল বৈঠকে উপস্থিত ছিলেন।

সংবাদটি শেয়ার করুন
Manual1 Ad Code
Manual4 Ad Code