বাহুবলে পুলিশ-গ্রামবাসীর সংঘর্ষের ঘটনায় ২ মামলা, আসামী ৩৫০

প্রকাশিত: ৪:০৬ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ১৫, ২০১৮

বাহুবলে পুলিশ-গ্রামবাসীর সংঘর্ষের ঘটনায় ২ মামলা, আসামী ৩৫০

Manual5 Ad Code

হবিগঞ্জের বাহুবলে সরকারী জায়গার (টিলা) মালিকানা নিয়ে পুলিশ ও গ্রামবাসীর সংঘর্ষের ঘটনায় দুটি মামলা দায়ের করা হয়েছে। দুই মামলায় ৪৫ জনের নামসহ ৩০০ জনকে অজ্ঞাত আসামী করা হয়েছে।

Manual4 Ad Code

এ ঘটনার গ্রাম্য মাতব্বর আমীর উল্লাকে গ্রেফতার করেছে পুলিশ। বুধবার (১৪ ফেব্রুয়ারি) রাতে বাহুবল মডেল থানার এসআই মফিদুল হক বাদী হয়ে ২৫ জনের নাম উল্লেখ করে অজ্ঞাত ৩০০ জনকে আসামী ও রামপুর চা বাগানের ব্যবস্থাপক শফিক মিয়া বাদী হয়ে ৩০ জনকে আসামী করে মামলা দায়ের করেন।

Manual2 Ad Code

মামলায় এসআই মফিদুল হক সরকারী কাজে বাঁধা প্রদান ও বাগান ব্যবস্থাপক সরকারী লিজকৃত জায়গা দখল পূর্বক দুটি ঘর নির্মাণের অভিযোগ তুলেন। বুধবার  দুপুরে উপজেলার ভাদেশ্বর ইউনিয়নের সুন্দ্রাটিকি গ্রামের নিকটবর্তী ১৭ একর ৫৭ শতক ভূমি নিয়ে গ্রামবাসীদের সাথে পুলিশের সংঘর্ষের ঘটনা ঘটে।

Manual3 Ad Code

বাহুবল মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: মাসুক আলী মামলার বিষয়টি নিশ্চিত করে বলেন, আমরা অবৈধ স্থাপনা ঘুটিয়ে দিয়েছি। বর্তমানে পরিস্থিতি শান্ত। মামলার আসামীদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।

সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual5 Ad Code