হবিগঞ্জে পুলিশ-বিএনপি সংঘর্ষে গুলিবিদ্ধসহ আহত অর্ধশত

প্রকাশিত: ২:৫৯ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ২০, ২০১৮

হবিগঞ্জে পুলিশ-বিএনপি সংঘর্ষে গুলিবিদ্ধসহ আহত অর্ধশত

Manual8 Ad Code

বেগম খালেদা জিয়ার মুক্তির দাবীতে হবিগঞ্জে বিএনপির বিক্ষোভ মিছিলে পুলিশের বাঁধা।

এসময় বাঁধা দেওয়াকে কেন্দ্র করে পুলিশ ও দলের নেতাকর্মীর মাঝে ভয়াবহ সংঘর্ষের ঘটনা ঘটেছে। সংঘর্ষ ঠেকাতে পুলিশ রাবার বুলেট ও টিয়ারসেল নিক্ষেপ করে। এতে ৩০ নেতাকর্মী গুলিবিদ্ধসহ অন্তত অর্ধশত ব্যক্তি আহত হয়েছেন। এঘটনায় তিনজনকে আটক করেছে পুলিশ।

Manual6 Ad Code

মঙ্গলবার (২০ ফেব্রুয়ারি) দুপুর ১২টার দিকে শহরের শায়েস্তানগরে এ ঘটনা ঘটে।

Manual2 Ad Code

আহতরা হলেন- জেলা যুবদলের সাধারণ সম্পাদক মিয়া মো: ইলিয়াছ, জেলা ছাত্রদলের সভাপতি এমদাদুল হক ইমরান, সিনিয়র সহসভাপতি জিল্লুর রহমান, উপজেলা যুবদলের সহ-সভাপতি অলিউর রহমান অলি, জেলা যুবদল নেতা বাদশা সিদ্দিকী, ছাত্রদল নেতা মহিবুর রহমান শাওন, যুবদল নেতা আবুল বাশার ইসা, হাজী মতিনসহ নেতাকর্মীরা আহত হয়েছেন। তাদেরকে সদর হাসপাতাল ও প্রাইভেট হাসপাতালে ভর্তি কর হয়েছে।

আটককৃতরা হলেন- পৌরসভার স্টাফ ফারুক আহমেদ ও মজলিশপুর গ্রামের কাজল মিয়া নামের এক পথচারী, অজ্ঞাত আরেক জন।

স্থানীয় সূত্র জানায়, শহরের শায়েস্তানগরে দলীয় কার্যালয় থেকে বিএনপি বিক্ষোভ মিছিল বের করতে চাইলে পুলিশ বাঁধা দেয়। এ সময় নেতাকর্মীদের সাথে বাকবিতন্ডা শুরু হয়। এক পর্যায়ে পুলিশ লাঠিচার্জ শুরু করে। বিক্ষুব্ধ নেতাকর্মীদের ছত্রভঙ্গ করতে বেশ কয়েক রাউন্ড রাবার বুলেট ও টিয়ার সেল নিক্ষেপ করা হয়। জেলা বিএনপির সাধারণ সম্পাদক মেয়র জি কে গউছ ও সাংবাদিকসহ অর্ধশতাধিক আহত হন। জেলা গোয়েন্দা পুলিশের ওসি শাহ আলম মেয়র জি কে গউছকে ধরে টানা হেচড়া শুরু করেন।

Manual6 Ad Code

এসময় নেতাকর্মীরা বিক্ষোভে ফেটে পড়েন। খবর পেয়ে উপস্থিত হন অতিরিক্ত পুলিশ সুপার হায়তুন্নবী। তিনি গিয়ে মেয়র জি কে গউছকে ছেড়ে দিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনেন।

জেলা বিএনপির সাধারণ সম্পাদক জি কে গউছ জানান, দলের কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে দলীয় নেতাকর্মীদের নিয়ে শান্তিপূর্ণ মিছিলে পুলিশ বাঁধা দিয়ে লাটিচার্জ গুলিছুড়ে এবং আমাকে বেয়াইনিভাবে ধরে টানাহেচড়া করে।

Manual7 Ad Code

হবিগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইয়াছিনুল হক জানান, পরিস্থিতি নিয়ন্ত্রনে আনতে ৩০ রাউন্ড রাবার বুলেট ও টিয়ারসেল নিক্ষেপ করা হয়।

সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual5 Ad Code