নবীগঞ্জে কার্টুনে মোড়ানো অজ্ঞাত তরুণীর লাশ উদ্ধার

প্রকাশিত: ৪:০৬ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ২৫, ২০১৮

নবীগঞ্জে কার্টুনে মোড়ানো অজ্ঞাত তরুণীর লাশ উদ্ধার

Manual5 Ad Code

হবিগঞ্জের নবীগঞ্জে কার্টুনে মোড়ানো অবস্থায় এক অজ্ঞাত তরুণীর লাশ উদ্ধার করেছে পুলিশ। রোববার (২৫ ফেব্রুয়ারি) সকালে উপজেলার রোকনপুর নামক স্থান থেকে লাশটি উদ্ধার করা হয়।

Manual1 Ad Code

নবীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতাউর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

Manual2 Ad Code

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ঢাকা-সিলেট মহাসড়কের নবীগঞ্জ উপজেলার রোকনপুর নামক স্থানে একটি কার্টন পড়ে থাকতে দেখেন স্থানীয় লোকজন। একটি টোকাই ছেলে কার্টুনটি আনার চেষ্টা করে। কিন্তু কার্টনটি ভারী হওয়ায় সে আনতে পারেনি। পরে কার্টন খুলে তরুণীর লাশ দেখতে পেয়ে চিৎকার শুরু করলে লোকজন এগিয়ে আসে। খবর পেয়ে নবীগঞ্জ থানা পুলিশ লাশ উদ্ধার করে নিয়ে যায়।

থানার ওসি আতাউর রহমান জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে কোনও স্থানে ওই তরুণীকে হত্যা করে লাশ মহাসড়কের পাশে ফেলে দেওয়া হয়েছে।

Manual6 Ad Code

সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual7 Ad Code