শাকিবের বিরুদ্ধে ৭ দিনের মধ্যে প্রতিবেদন দাখিলের নির্দেশ

প্রকাশিত: ২:০৪ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ২৬, ২০১৮

শাকিবের বিরুদ্ধে ৭ দিনের মধ্যে প্রতিবেদন দাখিলের নির্দেশ

Manual5 Ad Code

হবিগঞ্জে চিত্রনায়ক শাকিব খানের বিরুদ্ধে প্রতারণা ও মানহানির অভিযোগে অটোরিকশা চালকের মামলায় তদন্ত প্রতিবেদন নির্ধারিত সময়ে দাখিল না করায় সাত কার্য দিবসের মধ্যে এই প্রতিবেদন আদালতে জমা দিতে বলা হয়েছে। একই সঙ্গে কেন নির্ধারিত সময়ে প্রতিবেদন দাখিল করা হয়নি তারও ব্যাখ্যা চাওয়া হয়েছে ডিবি পুলিশের ওসির কাছে।

Manual5 Ad Code

রোববার (২৫ ফেব্রুয়ারি) মামলার ধার্যকৃত তারিখে জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত এ রায় দেন।

বাদী পক্ষের আইনজীবী অ্যাডভোকেট এম এ মজিদ জানান, মামলার প্রতিবেদন দাখিলের সময় একাধিকবার বাড়ানো হয়। কিন্তু তদন্তকারী কর্মকর্তা প্রতিবেদন দেননি। সে কারণেই এই আদেশে দিয়েছেন আদালত। এই মামলার প্রথম তদন্তকারী কর্মকর্তা ছিলেন ডিবির এসআই ইকবাল বাহার। পরবর্তীতে ওসি শাহ আলম নিজেই নেন তদন্তের দায়িত্ব, তিনি বলেন, তদন্ত শেষ পর্যায়ে। এক সপ্তাহের মধ্যেই প্রতিবেদন দাখিল করা হবে।

Manual1 Ad Code

প্রসঙ্গত, গত ২৯ অক্টোবর হবিগঞ্জের আদালতে ৫০ লাখ টাকার মানহানির অভিযোগ এনে একটি মামলা দায়ের করেন ইজাজুল মিয়া নামের এক অটোরিকশা চালক। এর আগে শাকিব ভক্তদের মোবাইল ফোনে অতিষ্ঠ হয়ে ইজাজুল গত ২৮ অক্টোবর বানিয়াচং থানায় রাজনীতি সিনেমার প্রযোজক আশফাক আহমেদ, পরিচালক বুলবুল বিশ্বাসের বিরুদ্ধে একটি সাধারণ ডায়েরি করেন।

নায়ক শাকিব খান ‘রাজনীতি’ ছবিতে নায়িকা অপু বিশ্বাসকে যে গ্রামীণফোনের মোবাইল নম্বরটি দেন সেটি আসলে কাকতালীয়ভাবে হবিগঞ্জের বানিয়াচং উপজলার যাত্রাপাশা গ্রামের মোবারক মিয়ার ছেলে ইজাজুল মিয়ার মোবাইল নম্বরের সঙ্গে মিলে যায়। এ ঘটনাই ইজাজুল মিয়ার জীবনে কাল হয়ে দাঁড়ায়। প্রতিদিন শাকিব ভক্তদের ৭০০ থেকে ৮০০ ফোন কল আসতে থাকে তার মোবাইল ফোনে।

Manual7 Ad Code

অপরিচিত মেয়েদের কাছ থেকে সারা দিন ফোন আসতে থাকায় স্বামী পরকীয়ায় আসক্ত সন্দেহে স্ত্রী মিশু আক্তার বাপের বাড়ি চলে যান ১৬ মাস বয়সী একমাত্র কন্যা ইমুকে নিয়ে। অন্যদিকে, একের পর এক কল আসায় সিএসজির মালিক বাদল মিয়া ফোন করে সময়মতো ইজাজুলকে না পেয়ে তার সিএনজি অটোরিকশা চালকের চাকরি থেকে বাদ দেন। এতে তিনি আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হন বলে তিনি মামলাটি দায়ের করেন।

Manual1 Ad Code

সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual3 Ad Code