কুলাউড়ায় আ’লীগের ত্রিমুখি সংঘর্ষে পুলিশসহ আহত ৩০

প্রকাশিত: ৪:১০ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ২৬, ২০১৮

কুলাউড়ায় আ’লীগের ত্রিমুখি সংঘর্ষে পুলিশসহ আহত ৩০

Manual2 Ad Code

মৌলভীবাজারের কুলাউড়ায় ব্যাডমিন্টন খেলাকে কেন্দ্র কেরে যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ ও ছাত্রলীগের দু’গ্রুপের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে।

Manual6 Ad Code

এ ঘটনায় উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক আবু সায়হাম রুমেল ও কুলাউড়া সরকারি কলেজ ছাত্রলীগের সাধারণ সম্পাদক জাকারিয়া আল জেবুসহ অন্তত ২৪ জন নেতাকর্মী গুরুতর আহত হয়েছেন। এছাড়াও ৬ পুলিশ সদস্য আহত হয়েছেন।

Manual8 Ad Code

রোববার (২৫ ফেব্রুয়ারি) রাত সাড়ে ১২টার দিকে কুলাউড়া সিএনজি ফিলিং স্টেশনের পাশে এ সংঘর্ষের ঘটনা ঘটে।

Manual8 Ad Code

এ ঘটনায় আহত পুলিশ সদস্যরা হলেন- কুলাউড়া থানার উপ-পরিদর্শক (এসআই) জহিরুল ইসলাম, হারুন আল রশিদ, মাসুদ আলম, কনস্টেবল নাসির উদ্দিন, আফসার আহমদ ও নাসির হোসেন।

সূত্রে জানা যায়, লস্করপুরে ব্যাডমিন্টন খেলাকে কেন্দ্র কেরে যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ ও ছাত্রলীগের দু’গ্রুপের (অধ্যক্ষ সিপার উদ্দিন ও সাবেক ছাত্রলীগ সম্পাদক ও সাবেক সেচ্ছাসেবকলীগ সম্পাদক মাহবুবুর রহমান মান্না ) মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। সংঘর্ষের সময় দেশীয় অস্ত্র দিয়ে হামলা ও ব্যাপক ইটপাটকেল নিক্ষেপ এর ঘটনা ঘটে।

খবর পেয়ে কুলাউড়া থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে কয়েক রাউন্ড রাবার বুলেট ছুড়ে। এসময় সংঘর্ষে ৬ পুলিশ সদস্যও আহত হয়েছেন বলেও জানা গেছে।

কুলাউড়া থানার ডিউটি অফিসার উপ-পরিদর্শক (এস আই) সনক কান্তি দাস ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ব্যাডমিন্টন খেলাকে কেন্দ্র করে এ সংঘর্ষের ঘটনা ঘটে। সংঘর্ষের ঘটনায় ৬ পুলিশসহ বেশ কয়েকজন আহত হয়েছেন।

Manual2 Ad Code

সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual7 Ad Code