সিলেট ১৮ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ৩রা অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ৬:৪০ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ২৮, ২০১৮
হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার রেমা চা-বাগানে জামাতার দায়ের কোপে শশুর খুন হয়েছেন। বুধবার (২৮ ফেব্রুয়ারি) সকাল ১১টায় পুলিশ লাশ উদ্ধার করে মর্গে প্রেরণ করেছে। এরআগে মঙ্গলবার দিবাগত মধ্যরাতে এ ঘটনাটি ঘটেছে।
স্থানীয় সুত্র জানায়, উপজেলা রেমা চা বাগানের চানমারি এলাকার চা শ্রমিক কাশী মুন্ডা (৩৫) তার বৃদ্ধ শশুর ভরত মুন্ডার (৬৫) সাথে স্ত্রীকে নিয়ে বিরোধ চলে আসছিল। মঙ্গলবার রাত ৮টার দিকে জামাতা ও শশুড়ের মধ্যে কথা কাটাকাটি হয়। একপর্যায়ে জামাতা কাশী মুন্ডা ক্ষিপ্ত হয়ে শশুর ভরত মুন্ডাকে দা দিয়ে এলোপাতারি কুপাতে থাকে। এতে কাশীর হাত ও মাথা কেটে যায়। ফলে অতিরিক্ত রক্তক্ষরনের কারণে ভরত মুন্ডা মারা যায়।
চুনারুঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কে এম আজমিরুজ্জামান জানান, পারিবারিক বিরোধ নিয়ে জামাতা কাশী শশুর ভরতকে কুপিয়ে গুরুতর আহত করে। পরে অতিরিক্তি রক্তক্ষরণের কারণে সে মারা যায়। ঘটনাস্থল থেকে দা উদ্ধার করেছে। কাশী মুন্ডা রাতে পালিয়ে গেছে।
Design and developed by ওয়েব হোম বিডি