চুনারুঘাট দুর্বৃত্তদের হাতে ব্যবসায়ী খুন : দোকানপাট বন্ধ করে প্রতিবাদ

প্রকাশিত: ৩:০২ অপরাহ্ণ, মার্চ ১, ২০১৮

চুনারুঘাট দুর্বৃত্তদের হাতে ব্যবসায়ী খুন : দোকানপাট বন্ধ করে প্রতিবাদ

Manual1 Ad Code

হবিগঞ্জের চুনারুঘাট উপজেলায় দুর্বৃত্তদের হামলায় ব্যবসায়ী নেতা আবুল হোসেন আকল মিয়া (৬০) খুন হয়েছেন।

বৃহস্পতিবার (০১ মার্চ) সকাল সাড়ে ৮টার দিকে সিলেট ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

Manual5 Ad Code

নিহত আকল মিয়া চুনারুঘাট ব্যবসায়ী কল্যাণ সমিতির সভাপতি ও আহলে সুন্নাত ওয়াল জামাতের উপজেলার সভাপতি।

Manual4 Ad Code

এদিকে, ব্যবসায় খুনের পর থেকেই খুনিদের শাস্তির দাবীতে বিভিন্ন শ্রেণী পেশার মানুষ এক প্রতিবাদ সমাবেশ করেছে।

অপরদিকে, ব্যবসায়ীরা সকাল ৯টা থেকে দুপুর ২টা পর্যন্ত দোকানপাট বন্ধ রাখার ঘোষণা দেন। ব্যবসায়ী নেতার মৃত্যুতে উপজেলার সর্বস্তরে শোকের ছায়া নেমে এসেছে।

স্থানীয় সূত্রে জানা যায়, বৃহস্পতিবার ভোরে পৌর শহরের বাল্লা রেলগেইট এলাকার বাসা থেকে বের হয়ে মসজিদে ফজরের নামাজ আদায় করে বাসায় ফেরার পথে একদল দুর্বৃত্ত তার উপর অতর্কিত হামলা চালিয়ে গুরুতর আহত করে পালিয়ে যায়। এসময় তার শোরচিৎকারে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে সিলেট ওসমানী হাসপাতালে নিয়ে যান।

ব্যবসায়ী হত্যার বিষয়টি নিশ্চিত করেছেন চুনারুঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কেএম আজমিরুজ্জামান। তিনি বলেন, পুলিশ বিষয়টি খতিয়ে দেখছে। দ্রুত হত্যাকারীদের চিহ্নিত করে আইনের আওতায় নিয়ে আসা হবে।

Manual6 Ad Code

এদিকে ব্যবসায়ী হত্যা পর থেকেই খুনিদের গ্রেফতার ও শাস্তির দাবীতে ব্যবসায়ী, সুন্নী জনতা, চাকুরীজীবি, পেশাজীবি, শ্রমজীবি, সাধারণ মানুষসহ সাংবাদিকবৃন্দ বাজারে এক প্রতিবাদ মিছিল দক্ষিণ বাসস্ট্যান্ড থেকে উত্তর বাজার হয়ে পূনরায় মধ্যবাজারে প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।

Manual1 Ad Code

সমাবেশে উপস্থিত ছিলেন- পৌরসভার মেয়র নাজিম উদ্দিন শামছু, উপজেলা ভাইস চেয়ারম্যান লুৎফুর রহমান মহালদার, এডভোকেট আব্দুস শহীদ, উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক সাইফুল আলম রুবেল, প্রেসাক্লাবের সাধারণ সম্পাদক জামাল হোসেন লিটন, যুগ্ম সম্পাদক ইসমাইল হোসেন বাচ্চু, রিপোর্টার ইউনিটির সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ, অনলাইন প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সাংবাদিক ফারুক মিয়াসহ হাজারও সাধারণ মানুষ।

পরে বিক্ষোভকারীদের শান্ত দিয়ে বক্তব্য রাখেন- উপজেলা নির্বাহী অফিসার কাইজার মোহাম্মদ ফারাবি, সহকারি পুলিশ সুপার এস.এম রাজু আহমেদ, ওসি কে.এম আজমিরুজ্জামান।

মরহুমের পারিবারিক সূত্র জানায়, আজই বিকাল সাড়ে ৪টায় সদর ঈদগাহ ময়দানে জানাযা নামাজ অনুষ্ঠিত হওয়ার সম্ভাবনা রয়েছে।

সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual5 Ad Code