লাখো মানুষের অশ্রুসিক্ত নয়নে চিরবিদায় চুনারুঘাটের আকল মিয়া

প্রকাশিত: ১:১২ পূর্বাহ্ণ, মার্চ ৩, ২০১৮

লাখো মানুষের অশ্রুসিক্ত নয়নে চিরবিদায় চুনারুঘাটের আকল মিয়া

Manual5 Ad Code

লাখো মানুষের শ্রদ্ধা আর ভালবাসায় চিরনিদ্রায় শায়িত হলেন হবিগঞ্জের চুনারুঘাট উপজেলা বাজারের ব্যবসায়ী সমিতির সভাপতি, আহলে সুন্নাতওয়াল জামাত সভাপতি আলহাজ্ব আবুল হোসেন আকল মিয়া (৬৮)।

Manual1 Ad Code

শুক্রবার (০২ মার্চ) সকাল সাড়ে ১০ টায় স্থানীয় ডিসিপি হাই স্কুল মাঠে জানাজা শেষে অশ্রুসিক্ত নয়নে তাকে বিদায় জানালেন চুনারুঘাটবাসী।

Manual8 Ad Code

জানাজা আদায়ে সকাল ৮টা থেকেই মানুষ স্কুল মাঠে আসতে শুরু করে। জানাজার নির্ধারিত সময়ের আগেই বিশাল মাঠ জনসমুদ্রে পরিণত হয়।

জানাজায় অংশ নেন সংসদ সদস্য এডভোকেট মাহবুব আলী, সাবেক সংসদ সদস্য চৌধুরী আব্দুল হাই, উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ আবু তাহের, উপজেলা নির্বাহী কর্মকর্তা কাইজার মোহাম্মদ ফারাবী, উপজেলা আওয়ামীলীগের সভাপতি এডভোকেট আকবর হোসেন জিুত, পৌর মেয়র নাজিম উদ্দিন, অতিরিক্ত পুলিশ সুপার শামসুল হক ভুইয়া, চুনারুঘাট মাধবপুর সার্কেলের সহকারি পুলিশ সুপার এস এম রাজু, অফিসার ইনচার্জ কে এম আজমির্জ্জুামান, হাজী আব্দুল লতিব, মাওলানা আলী মোহাম্মদ চৌধুরী, মাওলানা সোলাইমান খ্যান রাব্বানী, মাওলানা শাহজালাল আহমদ আখঞ্জি, মাওলানা মুসলিম খান, মাওলানা মোসাহিদ আলী, আহলেসুন্নাত ওয়াল জামাতের সেক্রেটারি মাওলনা আব্দুল কাইয়ূম, সাংগঠনিক সম্পাদক শফিকুল ইসলাম দুলাল, মাওলানা জোবায়ের আহমেদ, মাওলানা রফিকুল ইসলাম জাফরী, শফিউল আলম জুয়েল, এস এম সুলতান খান, ব্যাকস সেক্রেটারি মাসুদুর রহমান মাসুদ, ছাত্রনেতা মোস্তাফিজুর রহমান রিপন, সাইফুল আলম রুবেল, চুনারুঘাট রিপোর্টার্স ইউনিটির সভাপতি নুরুল আমিন, সেক্রেটারি আবুল কালাম আজাদ, প্রেসক্লাবের সেক্রেটারি জামাল হোসেন লিটন, বিএনপি সভাপতি সৈয়দ লিয়াকত হাসান, সেক্রেটারি অধ্যক্ষ মোজাম্মেল হক তালুকদার, জাপা, জামায়াতসহ লাখো মুসল্লী। জানাজা নামাজ পড়ান আল্লামা সিরাজনগরী। পরে পারিবারিক কবরস্থানে লাশ দাফন করা হয়।

Manual6 Ad Code

জানাজা নামাজে অতিরিক্ত পুলিশ সুপার সামছুল হক ভুইয়া ও সহকারি পুলিশ সুপার এস এম রাজু আহমেদ বলেন, খুব দ্রুত এ হত্যাকান্ডের রহস্য উন্মোচন এবং হত্যাকারীদের খুজে বের করা হবে।

Manual2 Ad Code

প্রসঙ্গত, বৃহস্পতিবার ভোর সাড়ে ৫টায় মসজিদে নামাজে যাবার পথে সন্ত্রাসীরা তাকে কুপিয়ে গুরুতর আহত করে। গুরুতর অবস্থায় সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নেওযার পর সকাল সাড়ে ৮টায় তিনি মারা যান।

সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual2 Ad Code