চা শিল্পের উন্নয়নে ৬দিনব্যাপী প্রশিক্ষণ কোর্স শুরু

প্রকাশিত: ২:৪১ অপরাহ্ণ, মার্চ ৩, ২০১৮

চা শিল্পের উন্নয়নে ৬দিনব্যাপী প্রশিক্ষণ কোর্স শুরু

Manual5 Ad Code

মৌলভীবাজারের শ্রীমঙ্গলে চা শিল্পের উন্নয়নের জন্য চা বাগান ব্যবস্থাপকদের ৫৩তম বার্ষিক চা প্রশিক্ষণ কোর্সের উদ্বোধন করা হয়েছে।

শনিবার (০৩ মার্চ) সকালে শ্রীমঙ্গলের চা বোর্ড মিলনায়তনে এই কোর্সের উদ্বোধন করেন বাণিজ্য মন্ত্রনালয়ের যুগ্ম-সচিব ও বাংলাদেশ চা বোর্ডের সদস্য (অর্থ ও বাণিজ্য) মোহাম্মদ ইরফান শরীফ।

Manual5 Ad Code

বাংলাদেশ চা গবেষণা কেন্দ্রের পরিচালক ড. মোহাম্মদ আলী’র সভাপতিত্বে এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশীয় চা সংসদ’র সিলেট ব্রাঞ্চের চেয়ারম্যান গোলাম মোহাম্মদ শিবলী।

Manual8 Ad Code

এছাড়াও চা বোর্ড, বিটিআরআই, পিডিইউএর কর্মকর্তা, বাগান মালিক, ব্যবস্থাপকসহ চা শিল্প সংশ্লিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

মোহাম্মদ ইরফান শরীফ বলেন, চা এখন পৃথিবীর সবচেয়ে জনপ্রিয় পানীয়। চায়ের চাহিদা গুনতিক আকারে বেড়েই চলেছে আর এই বর্ধিত চাহিদা মোকাবিলায় চা শিল্পের উন্নয়নের বিকল্প নেই। যার একটি অংশ হলো আজকের এই টি কোর্স।

Manual4 Ad Code

উল্লেখ্য, ১৯৫৭ সালে চায়ের রাজধানী শ্রীমঙ্গলে বাংলাদেশ চা গবেষণা কেন্দ্র প্রতিষ্ঠিত হয়। ১৯৬৩ সাল থেকে এই কোর্স টি চালু হয়। প্রথমদিকে দুই দিনব্যাপী এই কোর্স অনুষ্ঠিত হতো। এরপর ১৯৯০ সাল থেকে প্রশিক্ষণ কোর্সের মেয়াদ ২ থেকে ৬দিনে উন্নীত করা হয়।

৬ দিনব্যাপী প্রশিক্ষণ কোর্সে বিজ্ঞান ও মাঠভিত্তিক দক্ষতা অর্জনের মাধ্যমে চা শিল্পের উন্নয়নে ভূমিকা রাখতে এ বছর ৩৫ জন প্রশিক্ষণার্থী অংশগ্রহণ করছে।

Manual4 Ad Code

সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual3 Ad Code