চুনারুঘাটে সুন্নি নেতা হত্যাকারীদের গ্রেপ্তারের দাবি

প্রকাশিত: ১:০৮ পূর্বাহ্ণ, মার্চ ৬, ২০১৮

চুনারুঘাটে সুন্নি নেতা হত্যাকারীদের গ্রেপ্তারের দাবি

Manual5 Ad Code

হবিগঞ্জের চুনারুঘাটে আহলে সুন্নাত ওয়াল জামাত সভাপতি, ব্যবসায়ী সমিতির সভাপতি আবুল হোসেন আকল মিয়া (৬০) হত্যা মামলার আসামিদের দ্রুত গ্রেপ্তার এবং তাদের আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন সুন্নি জামাত নেতারা।

Manual3 Ad Code

সোমবার (০৫ মার্চ) উপজেলার এনামুল হক মোস্তফা শহীদ অডিটরিয়ামের সামনে আয়োজিত শোক সভায় এ দাবি করা হয়।

আহলে সুন্নাত ওয়াল জামাত চুনারুঘাট উপজেলা শাখা শোকসভা ও মিলাদ মাহফিলের আয়োজন করে।

মুফতি মুসলিম খানের সভাপতিত্বে ও শফিকুল ইসলাল দুলালের পরিচালনায় এতে বক্তব্য দেন- চুনারুঘাট উপজেলা চেয়ারম্যান মো. আবু তাহের, পৌর মেয়র নাজিম উদ্দিন, থানার অফিসার ইনচার্জ কে এম আজমিরুজ্জামান, উপজেলা আওয়ামী লীগের সভাপতি আকবর হোসেন জিতু, সুন্নাতওয়াল জামাতের কেন্দ্রীয় নেতা আলী মোহাম্মদ চৌধুরী, জালাল উদ্দিন আখঞ্জী, সোলাইমান খান রাব্বানী প্রমুখ।

Manual5 Ad Code

বক্তারা চুনারুঘাট শহরের অভিভাবক ব্যকস সভাপতি ও সুন্নি জামাতের সভাপতি আবুল হোসেন আকল মিয়া হত্যারকারীদের দ্রুত গ্রেপ্তার এবং তাদের শান্তি দাবি করেন। অন্যথায় বৃহত্তর আন্দোলন কর্মসূচি ঘোষণা করা হবে বলেও হুশিয়ারি উচ্চারণ করেন।

Manual5 Ad Code

সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual7 Ad Code