সিলেট ১৮ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ৩রা অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ১:৫২ অপরাহ্ণ, মার্চ ৭, ২০১৮
হবিগঞ্জ জেলার মাধবপুরে বিলাল মিয়া (৫৫) নামে এক ব্যক্তির ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ।
বুধবার (০৭ মার্চ) সকাল সাড়ে ১১টায় লাশটি উদ্ধার করা হয়। বিলাল মিয়া উপজেলার বহরা ইউনিয়নের গঙ্গাডুবা গ্রামের বাসিন্দা।
স্থানীয়দের বরাত দিয়ে মনতলা পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ (এসআই) কামরুল হাসান জানান, মঙ্গলবার (০৬ মার্চ) দিবাগত রাতের কোনো এক সময় বিলাল মিয়া তার বাড়ির উত্তর পাশে বাঁশ বাগানে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেন। সকালে স্থানীয়রা ঝুলন্ত লাশ দেখতে পেয়ে পুলিশকে খবর দেয়।
পরে পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হবিগঞ্জ আধুনিক জেলা সদর হাসপাতাল মর্গে পাঠায়।
Design and developed by ওয়েব হোম বিডি