বিএনপির অবস্থান কর্মসূচি ভণ্ডুল করল পুলিশ

প্রকাশিত: ৩:২২ অপরাহ্ণ, মার্চ ৮, ২০১৮

বিএনপির অবস্থান কর্মসূচি ভণ্ডুল করল পুলিশ

Manual1 Ad Code

সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মুক্তির দাবিতে জাতীয় প্রেস ক্লাবের সামনে বিএনপি আয়োজিত অবস্থান কর্মসূচি ভণ্ডুল করে দিয়েছে পুলিশ।

দেশব্যাপী পূর্বঘোষিত কর্মসূচি অনুযায়ী বৃহস্পতিবার সকাল থেকে জাতীয় প্রেস ক্লাবের সামনে জড়ো হন দলটির নেতাকর্মীরা। বেলা ১১টায় বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সভাপতিত্বে এ অবস্থান কর্মসূচি শুরু হয়ে দুপুর ১২টা পর্যন্ত চলার কথা ছিল। কিন্তু বেলাপৌনে ১২টার দিকে লাঠিচার্জ করে তাদের ছত্রভঙ্গ করে দেয় পুলিশ।

Manual1 Ad Code

অবস্থান কর্মসূচিতে অংশ নিতে জাতীয় প্রেসক্লাবের সামনে উপস্থিত হয়েছিলেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী, ব্যারিস্টার মওদুদ আহমদ, ভাইস চেয়ারম্যান আবদুল আউয়াল মিন্টু, চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবদিন ফারুক, সাংগঠনিক সম্পাদক রুহুল কুদ্দুস তালুকদার দুলু, প্রচার সম্পাদক শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি, মহিলা দলের সভানেত্রী আফরোজা আব্বাস, ছাত্রদলের ভারপ্রাপ্ত সভাপতি মামুনুর রশিদ মামুনসহ অন্যরা।

Manual4 Ad Code

গত মঙ্গলবার নয়াপল্টনে সংবাদ সম্মেলন করে প্রেস ক্লাবের সামনে এই কর্মসূচি পালনের কথা জানান বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। যদিও এর আগে নয়াপল্টনে দলীয় কার্যালয়ের সামনে কর্মসূচি পালনের কথা জানিয়েছিলেন তিনি। পরে স্থান পরিবর্তন করে প্রেসক্লাবের সামনে করার কথা জানানো হয়।

এর আগে গত ২২ ফেব্রুয়ারি সমাবেশের কর্মসূচি পালন করতে না পেরে ২৪ ফেব্রুয়ারি কালো পতাকা প্রদর্শন কর্মসূচি ঘোষণা করে দলটি। কিন্তু পুলিশি বাধায় তাদের ওই কর্মসূচিও পণ্ড হয়ে যায়। আটক হন দলের অনেক নেতাকর্মী। অন্যদিকে মঙ্গলবার মানববন্ধন কর্মসূচি থেকে যাওয়ার পথে স্বেচ্ছাসেবক দলের সভাপতি শফিউল বারী বাবুকে আটক করে গোয়েন্দা পুলিশ।

Manual7 Ad Code

গত ৮ ফেব্রুয়ারি বৃহস্পতিবার দুপুরে পুরান ঢাকার বকশীবাজারে স্থাপিত বিশেষ জজ আদালতের বিচারক ড. মো. আখতারুজ্জামান জিয়া অরফানেজ ট্রাস্ট মামলায় রায় ঘোষণা করেন।

Manual1 Ad Code

রায়ে বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়াকে পাঁচ বছর এবং সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমান, মাগুরার সাবেক সংসদ সদস্য (এমপি) কাজী সালিমুল হক কামাল, ব্যবসায়ী শরফুদ্দিন আহমেদ, প্রধানমন্ত্রীর কার্যালয়ের সাবেক সচিব কামাল উদ্দিন সিদ্দিকী ও মরহুম প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ভাগ্নে মমিনুর রহমানকে ১০ বছর করে কারাদণ্ডাদেশ এবং দুই কোটি ১০ লাখ টাকা জরিমানা করা হয়। রায় ঘোষণার পর থেকেই পুরান ঢাকার কেন্দ্রীয় কারাগারে আছেন বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া।

সংবাদটি শেয়ার করুন
Manual1 Ad Code
Manual5 Ad Code