বিএনপিকে নির্বাচন থেকে সরিয়ে রাখার খায়েস আ’লীগের নেই

প্রকাশিত: ৪:৫৪ অপরাহ্ণ, মার্চ ১০, ২০১৮

বিএনপিকে নির্বাচন থেকে সরিয়ে রাখার খায়েস আ’লীগের নেই

Manual7 Ad Code

আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এবং সরকারের সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বিএনপিকে নির্বাচনের জন্য প্রস্তুত হবার আহবান জানিয়ে বলেছেন, বিএনপিকে নির্বাচন থেকে সরিয়ে রাখার কোন খায়েস আওয়ামী লীগের নেই। সরকারের নেই। নিবন্ধিত দল হিসেবে নির্বাচন করবে এমন অধিকার তাদের আছে।

Manual5 Ad Code

শনিবার (১০ মার্চ) সকালে গাজীপুরের চন্দ্রায় ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের ৪ লেনের উন্নীতকরণের কাজ পরিদর্শনে এসে সাংবাদিকদের প্রশ্নের জবাবে ওবায়দুল কাদের বলেন, বেগম জিয়াকে ছেড়ে দেয়ার বিষয়টি আমাদের হাতে নেই। আইনী লড়াইয়ে জিতে বেগম জিয়া ছাড়া পেলে এখানে আমাদের কোন বক্তব্য নেই।

ওবায়দুল কাদের বলেন, বিএনপির আন্দোলনের পাঠ চুকে গেছে। বিএনপি চেয়ারপারসনকে আন্দোলনের মাধ্যমে জেল থেকে মুক্ত করবেন, সেই বাস্তবতা বাংলাদেশে নেই। এটা বিএনপিকে বুঝতে হবে। তারা বেগম জিয়া গ্রেপ্তারের পর ভেবেছিল বাংলাদেশ আন্দোলনে উত্তাল হবে। কিন্তু তাদের সেই স্বপ্ন পূরণ হয়নি। মন্ত্রী বিএনপির চলমান আন্দোলনের সমালোচনা করে বলেন, আদালতের সিদ্ধান্তের বিপরীতে বিএনপি যে আন্দোলন করছেন, সেটি আদালত অবমাননা। আদালতের রায়ে তাদের নেত্রী বেগম জিয়া দন্ডিত  হয়েছেন, আদালতের বিরুদ্ধে তো তারা আন্দোলন করতে পারেন না। সেটিও তাদের অন্যায়, পুলিশের সঙ্গে তারা সংঘাত করতে চান, রাস্তা বন্ধ করে অনশন করবেন এটি কোন আইনসিদ্ধ বিষয় নয়।

Manual2 Ad Code

সংবাদটি শেয়ার করুন
Manual1 Ad Code
Manual3 Ad Code