মাধবপুরে ৯২ কেজি গাঁজা উদ্ধার

প্রকাশিত: ৩:০৩ অপরাহ্ণ, মার্চ ১১, ২০১৮

মাধবপুরে ৯২ কেজি গাঁজা উদ্ধার

Manual7 Ad Code

হবিগঞ্জ জেলার মাধবপুর উপজেলায় ৯২ কেজি ভারতীয় গাঁজা উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

রোববার (১১ মার্চ) ভোর রাতে উপজেলার সন্তোষপুর এলাকায় অভিযান চালিয়ে ৯২ কেজি ভারতীয় গাঁজা উদ্ধার করা হয়।

Manual3 Ad Code

জানা যায়, ধর্মঘর সীমান্ত ফাঁড়ির হাবিদালদার আলী হোসেনের নেতৃত্বে বিজিবির একটি টহল দল উপজেলার ধর্মঘর ইউনিয়নের সন্তোষপুর এলাকায় অভিযান চালিয়ে এসব গাঁজা উদ্ধার করেন।

Manual6 Ad Code

এ সময় বিজিবির উপস্থিতি টের পেয়ে চুরাকারবারিরা পালিয়ে যায়। বিজিবি ৫৫ ব্যাটালিয়নের অধিনায়ক (ভারপ্রাপ্ত) মেজর মঈন উদ্দিন এঘটনার সত্যতা নিশ্চিত করেন।

Manual3 Ad Code

সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual6 Ad Code